শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
ক্যাম্পাস

ববির নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আব্দুল আলিম বছির

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির। গত রোববার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। 

সোমবার (২৭ জুলাই) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে নবনিযুক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) যোগদান করেন এসময় সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) ড. মোছা. সানজিদা সুলতানা ও জিনিয়া খান ঝিনুক স্বাক্ষরিত এক অফিস আদেশে নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অফিস আদেশে উল্লেখ করা হয়, ড. আবদুল আলিম বছির নিজ দায়িত্বের পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে অর্পিত দায়িত্ব পালন করবেন। 

বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তিনি এই দায়িত্বের জন্য নির্ধারিত ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন। আদেশটি তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। 

একই আদেশে পূর্ববর্তী ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হুমায়ুন কবীরকে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে অব্যাহতি প্রদান করা হয়েছে। 

হুমায়ুন কবিরকে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক (চলতি দায়িত্ব) পদে কর্মরত থেকে গত ২৯ এপ্রিল থেকে ২৭জুলাই পূর্বাহ্ন পর্যন্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পালন করেন।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।