শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
ক্যাম্পাস

বিশ্বকাপ ফাইনাল ঘিরে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করল জাবি প্রশাসন

১৩ ঘণ্টার নিষেধাজ্ঞা

ফিফা বিশ্বকাপের স্পেন ও আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ ঘিরে ১৩ ঘণ্টার নিষেধাজ্ঞা আরোপ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। এতে বহিরাগত, স্টিকারবিহীন গাড়ি এবং মোটরসাইকেল প্রবেশ  সংরক্ষিত থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ জুলাই বিকেল ৫টা থেকে ২০ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্টিকারবিহীন গাড়ি, মোটরসাইকেল এবং বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব গেট দিয়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ জুলাই দিবাগত রাত ১টায় অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ-২০২৬-এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ক্যাম্পাসে যাতে কোনো ধরনের অনভিপ্রেত বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।