গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের পশ্চিম দুলাল (মন্ডলপাড়া) গ্রামে মাছ ধরা জাল কে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটে।
এজাহার সূত্রে জানা যায়, মৃত নুরুল হক মন্ডলের ছেলে আব্দুল ছামাদ মন্ডল গত ০৮-০৭-২০২৬ইং তারিখে সুন্দরগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন।
আসামি মৃত ইদ্রিস আলীর ছেলে রাসেল মন্ডল ওরফে আসাদ,আশরাফুল মন্ডল গংদের সহিত গত ০৮-০৭-২০২৬ইং তারিখ বিকাল আনুমানিক ৩ ঘটিকার সময় মাছ মারার জাল চুরি করাকে কেন্দ্র করে আসামিগণ একই উদ্দেশ্যে বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে হাতে লাঠি সোটা, দা, কুড়াল, ধারালো ছোরা,লোহার রড ও দেশীয় অস্ত্র সজ্জে সজ্জিত হয়ে অনধিকার ভাবে বাদী আব্দুল ছামাদ মন্ডলের বসতবাড়ির ভিতর আঙ্গিনায় প্রবেশ করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সে সময় বাদীর স্ত্রী খুকি বেগম প্রতিবাদ করায় আসামিরা খুকি বেগম এর উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। আসামিগনদের হাতে থাকা লাঠি দ্বারা আব্দুল ছামাদকে ও তার স্ত্রীকে এলোপাতাড়ী মারপিট করে ছেলা-ফুলা বেদনা যুক্ত জখম করে। মারপিটের একপর্যায়ে আসামি এমদাদুল হক ওরফে দুলা মন্ডল হুকুম দেয় যে হারামজাদি কে শেষ করে দাও। এই হুকুম পাওয়ার সাথে সাথে আসামি রাসেল মন্ডল ওরফে আসাদের হাতে থাকা ধারালো ছোড়া দিয়ে হত্যার উদ্দেশ্যে খুকি বেগমের মাথার মাঝখানে স্বজোড়ে চোট মেরে গুরুতর হারকাটা রক্তাক্ত জখম করে। সে সময় খুকি বেগম চিৎকার করলে তার ছেলে সুজন মন্ডল মাকে রক্ষা করে গুরুতর অবস্থায় এলাকাবাসীর সহযোগিতায় গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করান। তারপর আসামিরা আব্দুল ছামাদ মন্ডলের বাড়ির টিনের বেড়া সহ আসবাবপত্র ভাঙচুর করে আনুমানিক পঞ্চাশ হাজার (৫০) টাকার ক্ষতিসাধন করে এবং সুযোগ বুঝে আসামিরা ঘরে প্রবেশ করে ড্রায়ারে থাকা টাকা ও স্বর্ণ অলংকারসহ যার আনুমানিক মূল্য মোট ৪ লক্ষ্য টাকা বের করে নেয়।
গত ১০-০৭-২০২৬ইং তারিখে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নাম্বার নং ২৪। এখনো আসামিরা স্বাধীনভাবে ঘোরাফেরা করছে। সুন্দরগঞ্জ থানা পুলিশ এখন পর্যন্ত আসামিদেরকে গ্রেপ্তার করতে পারেননি। এ ব্যাপারে ভুক্তভোগী আব্দুল ছামাদ মন্ডল ও এলাকাবাসী বলেন দ্রুত আসামিদেরকে গ্রেপ্তার করে কঠোর আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সাথে আসামিদেরকে অতি দ্রুত গ্রেফতার করার ব্যাপারে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছেন।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, আসামিদেরকে গ্রেফতার করার জন্য জোর প্রচেষ্টা চলছে।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।