শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
ক্যাম্পাস

চবিতে ‘লাউড অ্যান্ড ক্লিয়ার ২.০’: ডিজিটাল সচেতনতা ও তরুণদের কণ্ঠস্বর জোরদারে সভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তরুণদের ক্ষমতায়ন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘লাউড অ্যান্ড ক্লিয়ার: এমপাওয়ারিং ইয়ুথ ভয়েসেস ২.০’ প্রকল্প শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, ইউরোপিয়ান ইউনিয়ন এবং জার্মান সরকারের অর্থায়নে, ওয়েভ ফাউন্ডেশন ও ডিডব্লিউ (DW) একাডেমির যৌথ উদ্যোগে এই কার্যক্রমটি পরিচালিত হচ্ছে, যার মূল লক্ষ্য তরুণদের নীতিনির্ধারণী আলোচনায় সম্পৃক্ত করা।

​অনুষ্ঠানের সভাপতি ছিলেন সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। অতিথি ছিলেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহাব উদ্দিন নিপু, মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. তুনানজিনা সুলতানা, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক খ. আলী আর রাজী এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সুজন নাজের।

​সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, এই প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য হলো গবেষণা ও তথ্যভিত্তিক আলোচনার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই প্রকল্প থেকে প্রাপ্ত জ্ঞান বিশ্ববিদ্যালয়ের চারদিকে ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে।

​অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার জুলিয়েট রোজেট্রি, কমিউনিকেশন অ্যান্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট মো. সাইফুর রহমান এবং রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশন স্পেশালিস্ট সাজ্জাদুল করিম। এসময় সংস্থার ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার ফারহানা আক্তারও উপস্থিত ছিলেন।

​সভায় ওয়েভ ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার জুলিয়েট রোজেট্রি বলেন, “এই প্রকল্প তরুণদের কণ্ঠস্বরকে শক্তিশালী করতে কাজ করছে এবং তাদেরকে নীতিনির্ধারণী আলোচনায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করছে।” বর্তমান সময়ে গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকার ওপর জোর দিয়ে তিনি বলেন, তরুণদের ফ্যাক্ট-চেকিং দক্ষতা বৃদ্ধি, মিডিয়া লিটারেসি এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরি করা এখন সময়ের দাবি।

​কমিউনিকেশন অ্যান্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট মো. সাইফুর রহমান জানান, তরুণদের মধ্যে তথ্য যাচাইয়ের (Fact-checking) সঠিক দক্ষতা বৃদ্ধি করতে পারলে ডিজিটাল প্ল্যাটফর্মে গুজব প্রতিরোধে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব।

​রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশন স্পেশালিস্ট সাজ্জাদুল করিম বলেন, দেশের যেকোনো বড় ধরনের পরিবর্তনে তরুণ সম্প্রদায়ের ভূমিকা অপরিসীম। আর এই তরুণদের কণ্ঠস্বরকে গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রধান হাতিয়ার হলো প্রচলিত সামাজিক মাধ্যম। তাই সাইবার পলিসি এবং আইন সকলের জানা ও মেনে চলা প্রয়োজন।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।