শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
অপরাধ

ঈশ্বরগঞ্জে জমির দ্বন্দ্বে তাণ্ডব! নারীসহ কয়েকজন আহত, থানায় অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়ি ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৫ জুলাই) উপজেলার মাইজবাগ ইউনিয়নের মাইজবাগ পাছপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী মো. হাসিম উদ্দিন (৭১) ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (১৪ জুলাই) জমি নিয়ে বিরোধ আপোষের জন্য মাইজবাগ ইউপির সাবেক চেয়ারম্যান মো. নিজাম উদ্দিনের নেতৃত্বে সালিশি বসে। সালিশ নিষ্পত্তির আগেই ভুক্তভোগীর বাড়িতে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে ভাঙচুর চালায়।

ভুক্তভোগীরা জানান, হামলাকারীরা ঘরের বেড়া, দরজা, জানালা, খাট, আলমারি, সুকেস, হাড়িপাতিল, টেলিভিশন ও ফ্রিজসহ বিভিন্ন জিনিস ভাঙচুর করেন।

হামলায় নারীসহ সাত-আটজন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা ঘরে থাকা জমি বন্ধক বাবদ রক্ষিত নগদ ২ লাখ ৩০ হাজার টাকা এবং তার ছোট ভাই মো. মোশারফের ঘর নির্মাণের জন্য সংরক্ষিত ২ লাখ টাকা নিয়ে যায়।

ভুক্তভোগী হাসিম উদ্দিন বলেন, আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্তরা বলেন, ‘ওদের বাড়িঘর ওরাই ভাঙচুর করেছে, আমরা কিছু করিনি।’

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম খবরের কাগজকে বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সূত্রের খবর। 

অপরাধ থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।