শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
শিক্ষা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিনাজপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, রেলপথ অবরোধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং বৈষম্যের অভিযোগ তুলে দিনাজপুরে বিক্ষোভ ও রেলপথ অবরোধ করেছেন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার পর দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন ১৮ নম্বর রেলগেটে তারা এ কর্মসূচি পালন করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, শিক্ষা মন্ত্রণালয়ের কিছু সিদ্ধান্তের কারণে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন। এ দাবির প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য তারা রেললাইনে অবস্থান নেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

রেলপথ অবরোধের কারণে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। পাশাপাশি সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এতে সাধারণ যাত্রী ও পথচারীরা ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শুরু করেন। প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হয়।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত প্রশাসন ও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে আলোচনা চলছিল।

শিক্ষা থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।