শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
ক্যাম্পাস

চবি শিক্ষার্থীরা গঠন করল দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন তহবিল

দেশের যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে ‘চবি কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন তহবিল’-এর আত্মপ্রকাশ ঘটেছে। 

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ ঘটে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চবির শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০-২১ সেশনের শিক্ষার্থী ও চাকসুর সমাজসেবা-পরিবেশ সম্পাদক তাহসিনা রহমান। তিনি বলেন, চবির ৩৯টিরও বেশি জেলা, উপজেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এবং চবির বিভিন্ন ক্লাবের সম্মিলিত এই উদ্যোগে তহবিল প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে। 

তিনি বলেন, চবির বিভিন্ন জেলা ও উপজেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, বিভাগভিত্তিক এবং সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এতদিন পৃথকভাবে ত্রাণ তহবিল গঠন ও কার্যক্রম পরিচালনা করলেও অনেক সময় বড় পরিসরে তহবিল গঠন করা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, সমন্বিত পরিকল্পনা এবং কার্যকর বাস্তবায়নে সীমাবদ্ধতা তৈরি হতো।

তিনি আরো যোগ করেন,‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন তহবিল’-এর মাধ্যমে সকল সংগঠন একটি অভিন্ন প্ল্যাটফর্মে কাজ করবে। ফলে বৃহত্তর তহবিল গঠন, দ্রুত ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ, সুশৃঙ্খল ত্রাণ বিতরণ এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসন কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

জামালপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও চবির পালি বিভাগের ২১-২২ সেশনের শিক্ষার্থী সাব্বির হাসান সাকিন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে তহবিলটির আনুষ্ঠানিক কার্যক্রম শিগগিরই শুরু হবে। আমাদের বিশ্বাস, সকলের সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের যেকোনো দুর্যোগে মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রমে আরও শক্তিশালী, সমন্বিত ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে সক্ষম হবে।

উল্লেখ্য, এছাড়া সংবাদ সম্মেলনে ৩৯ সংগঠনের পক্ষে কথা বলেন চবির দর্শন বিভাগের ২১-২২ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ আসিফ হোসেন। তিনি চবির মিরসরাই স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। এ সময় অন্যান্য জেলা-উপজেলা ও চবির সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।