চট্টগ্রাম জেলার বাঁশখালীর চাপাছড়ি ইউনিয়নে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে কণিকা নামের একটি রক্তদাতা সংগঠন।
রবিবার (১২ জুলাই) সংগঠনটির স্বেচ্ছাসেবীরা এক বুক সমান পানিতে নেমে দুর্গম এলাকায় পৌঁছে বন্যার্ত মানুষের ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দেন।
এই ত্রাণ কার্যক্রমের আওতায় ১০০টি পরিবারের মাঝে চাল, আলু, মুড়ি, বিস্কুট, চিড়া, গুড় এবং বিশুদ্ধ পানিসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিকূল আবহাওয়া ও দুরূহ যোগাযোগ ব্যবস্থা উপেক্ষা করে কণিকার সদস্যরা মানবিক দায়িত্ববোধ থেকে নিরলসভাবে এই কার্যক্রম পরিচালনা করেন।
কণিকার পক্ষ থেকে জানানো হয়, এটি শুধু একটি ত্রাণ বিতরণ কর্মসূচি নয়; বরং সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে থাকার একটি অঙ্গীকার। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজন এখনও অনেক। আপনাদের আন্তরিক সহযোগিতা ও মানবিক সহায়তা অব্যাহত থাকলে আরও অসংখ্য পরিবারের কাছে ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে।





এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।