শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
ক্যাম্পাস

ক্যান্সারে আক্রান্ত চবির সাবেক শিক্ষার্থী ও কলেজ অধ্যাপক শফিকুল সাজু বাঁচতে চান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থী ও নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. শফিকুল সাজু অগ্ন্যাশয় (প্যানক্রিয়াস) ক্যান্সারে আক্রান্ত। তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ, যা পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই তাকে বাঁচাতে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছে তার পরিবার।

১৯৮৮ সালে নোয়াখালীর সুবর্ণচরে জন্ম নেওয়া সাজু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০০৭-২০০৮ সেশনে দর্শন বিভাগ ভর্তি হয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরে ৩৫তম বিসিএস (শিক্ষা) ক্যাডারে যোগ দিয়ে শিক্ষকতা পেশায় যুক্ত হন। বর্তমানে তিনি কবিরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। শিক্ষাজীবন থেকেই তিনি সমাজসেবা, বিতর্ক, সাংস্কৃতিক কর্মকাণ্ড, রক্তদান এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন উদ্যোগে সক্রিয় ছিলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সুবর্ণচরের শিক্ষার্থীদের কাছেও তিনি ছিলেন একজন অভিভাবকসুলভ মানুষ। পাশাপাশি সুবর্ণচরের শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গ্রিন ফিউচার স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতাদের একজন এবং হাজী মোশারেফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার অগ্ন্যাশয়ে ক্যান্সার ধরা পড়ে। 

উন্নত চিকিৎসার সম্ভাবনা যাচাই করতে ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছেও তার চিকিৎসাসংক্রান্ত নথি পাঠানো হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল। ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই শিক্ষকের ওজন নেমে এসেছে মাত্র ৪১ কেজিতে। পরিবারের সদস্যরা জানান, উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে ভারত বা থাইল্যান্ডে নিতে হতে পারে। 

এতে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকা প্রয়োজন, যা তাদের পক্ষে বহন করা অসম্ভব। সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো, তার দুটি ছোট সন্তান এখনো বাবার স্নেহ-ছায়ায় বেড়ে ওঠার অপেক্ষায়। ছয় বছর বয়সী কন্যা নভেরা সাদমীন ও সাড়ে চার বছর বয়সী ছেলে ইরাম ফাইয়াজকে নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের।

সহায়তা পাঠানোর ঠিকানা:

MD. SAFIKUL ISLAM

SONALI BANK, kalamunsi Bazar Branch. (Kabirhat, Noakhali) 

A/C no – 3814101012672

Routing no – 200751270

Bkash- 01701300500 (personal) 

Nagad- 01701300500 (Personal)

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।