শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
ক্যাম্পাস

চবির লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ইসরাত, সাধারণ সম্পাদক বাবলু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুমিল্লা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’-এর ২০২৬-২৭ কার্যবর্ষের ৮৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সংগঠনের সদ্য সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকের অনুমোদনক্রমে এই নতুন কমিটি প্রকাশ করা হয়।

জানা গেছে, এতে নতুন নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বাবুল হোসেন বাবলু।

‘আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি সুদৃঢ় করা, নতুন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং শিক্ষা, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতার চর্চায় একটি ইতিবাচক পরিবেশ তৈরি করা’
— নতুন সভাপতি ইসরাত জাহান।

নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সানজিদা আলম ও ইয়াসমিন আক্তার।

সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ইয়াখুন হাসান আশিক, আহনাফ ইসলাম মারুফসহ অন্যান্যরা। যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর ফারুক রাসেল, তাহমিনা হক শীমু ও বেলায়েত হোসেনসহ অন্যান্যরা। সাংগঠনিক সম্পাদক সালমানুর রহমান, তারেক হোসাইন ও রিয়াদ হোসাইন রিদয়। কোষাধ্যক্ষ মারুফ আহমেদ বিজয়। দপ্তর সম্পাদক আব্দুল্লাহিল মারুফ। প্রচার সম্পাদক সাফায়েত হোসেন সিয়াম।

নতুন নির্বাচিত সভাপতি ইসরাত জাহান বলেন, লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের ঐক্য, ভ্রাতৃত্ব, সহযোগিতা ও ভালোবাসার বন্ধন। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি সুদৃঢ় করা, নতুন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং শিক্ষা, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতার চর্চায় একটি ইতিবাচক পরিবেশ তৈরি করা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের সংগঠন আগামী দিনে আরও সমৃদ্ধ ভূমিকা পালন করবে।

নতুন নির্বাচিত সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবলু বলেন, আমরা এমন একটি সংগঠন গড়ে তুলতে চাই, যেখানে প্রত্যেক শিক্ষার্থী নিজেকে একটি পরিবারের অংশ হিসেবে অনুভব করবে। নতুন ও বর্তমান শিক্ষার্থীদের পাশে থাকা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করা এবং শিক্ষা, সংস্কৃতি, স্বেচ্ছাসেবা ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি আদর্শ শিক্ষার্থী সমাজ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।

সংগঠনের উপদেষ্টামণ্ডলী ও বিদায়ী কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন এই কার্যনির্বাহী কমিটি চবিতে অধ্যয়নরত লাকসাম-মনোহরগঞ্জের শিক্ষার্থীদের কল্যাণে এবং সংগঠনের গৌরবময় ধারা বজায় রাখতে অগ্রণী ভূমিকা পালন করবে।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।