শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
ক্যাম্পাস

আলোহীন ক্যাম্পাসে বিষধর সাপের কামড়ে আহত চবি শিক্ষার্থী

পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় ঘটছে দুর্ঘটনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সড়কে হাঁটতে গিয়ে আইন বিভাগের ৬১তম আবর্তনের (২৫-২৬ সেশন) আশরাফুল নামের এক নবীন শিক্ষার্থী বিষধর সাপের কামড়ে আহত হয়েছেন। তাকে তাৎক্ষণিক উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। 

বুধবার (৮ জুলাই) রাত সোয়া ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন চাকসুর আবাসন ও যোগাযোগ সম্পাদক ইসহাক ভুঁইয়া। তিনি বলেন, রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হল সংলগ্ন এলাকায় টিউশন করে ফেরার পথে তাকে বিষধর সাপে কাটার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ওই আহত শিক্ষার্থী।

বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি এবং আহত ওই শিক্ষার্থীকে ফলোআপে রেখেছি। অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে কিন্তু জলাবদ্ধতার কারণে শহরে নেওয়া যাচ্ছে না।
—প্রফেসর ড. কামরুল হোসাইন, সহকারী প্রক্টর, চবি।

চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হল সংলগ্ন সড়কের মাঝে সাপে কাটে তাকে। সাপে কাটার সঙ্গে সঙ্গে আমরা কয়েকজন ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। তবে এখান থেকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া প্রয়োজন। নগরে জলাবদ্ধতা থাকায় নিয়ে যাওয়া যাচ্ছে না।

চবির সহকারী প্রক্টর ড. কামরুল হোসাইন বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি এবং আহত ওই শিক্ষার্থীকে ফলোআপে রেখেছি। অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে কিন্তু জলাবদ্ধতার কারণে শহরে নেওয়া যাচ্ছে না।

অন্যদিকে চবি শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগ, ক্যাম্পাসে চলতে গিয়ে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার আশঙ্কা ছিল। যার ধারাবাহিকতায় আজকে এক নবীন শিক্ষার্থী বিষধর সাপের কামড়ের শিকার হলেন। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চবির প্রতিটি সড়কে দ্রুত পাওয়ারফুল সড়কবাতির দাবি তাদের।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।