শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
ক্যাম্পাস

কুবি ডান্স ক্লাবের নেতৃত্বে শান্তা – জয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ডান্স ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গণিত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উম্মে হাবিবা শান্তা এবং সাধারণ সম্পাদক হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জয় রায়।

রবিবার (৫ জুলাই) ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজে সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব, অধ্যাপক ড. নাহিদা বেগম এবং আহ্বায়ক মো. সামিন বকস সাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

 এছাড়াও নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রুমা রানী দেব ও তন্ময় সরকার। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ময়ূরী ত্রিপুরা, সামিয়া নাজ শিকৃতি ও বৈশাখী চাকমা। সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান ভূঁইয়া রাফি, কোষাধ্যক্ষ আবু বকর ছিদ্দিক, দপ্তর সম্পাদক শাহানাজ আক্তার, নৃত্য ও কোরিওগ্রাফি পরিচালক অন্তর রায়, মিডিয়া ও প্রকাশনা পরিচালক মো. মারুফুর রহমান ও তানভীর আলম অর্প, সম্পাদক জামির উদ্দিন জাশাদ, ইভেন্ট ম্যানেজমেন্ট পরিচালক ইমন চক্রবর্তী ও অমি দেব, এবং অভ্যন্তরীণ ও বহিঃসম্পর্ক পরিচালক মোছা. ইফাত সাবরিন রিনি ও বিথী দাস।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মালিহা ইসলাম মৌনো, প্রিয়তা রায় প্রিয়, তমা দেবনাথ, কবির হোসাইন সম্রাট, অন্তর রাজ, মো. জাকিরুল ইসলাম জাকির এবং আরিফুল ইসলাম সাকিব। 

নবনির্বাচিত সভাপতি উম্মে হাবিবা শান্তা বলেন,”কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাব একদমই নতুন একটি ক্লাব। শুরুতেই সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়াটা যেমন গর্বের, তেমনি এটি একটি বড় দায়িত্বও। আমাদের মূল লক্ষ্য নৃত্যপ্রেমী শিক্ষার্থীদের একত্রিত করে তাদের প্রতিভা বিকাশের জন্য একটি ইতিবাচক ও সৃজনশীল প্ল্যাটফর্ম তৈরি করা। নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও ডান্স ফেস্ট আয়োজনের মাধ্যমে ক্লাবকে আরও সক্রিয় ও পরিচিত করে তুলতে চাই। ক্লাসিক্যাল, আধুনিক, কনটেমপোরারি, হিপহপ ও লোকনৃত্যসহ বিভিন্ন ধারার নৃত্যচর্চার সুযোগ থাকবে। এই ক্লাব শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, দলগত কাজের দক্ষতা, শৃঙ্খলা ও সৃজনশীলতা বিকাশেও ভূমিকা রাখবে।”

সাধারণ সম্পাদক জয় রায় বলেন , “আমার লক্ষ্য ডান্স ক্লাবকে একটি সক্রিয়, সৃজনশীল ও শৃঙ্খলাবদ্ধ সংগঠন হিসেবে গড়ে তোলা। নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা, আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক বিনিময় এবং মানসম্মত পরিবেশনার মাধ্যমে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিচয়কে আরও সমৃদ্ধ করতে চাই। নাচের মাধ্যমে ঐক্য, সৃজনশীলতা ও সংস্কৃতির বার্তা ছড়িয়ে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাব ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই ক্লাবটি বিশ্ববিদ্যালয়ের নৃত্যচর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং সৃজনশীল পরিবেশ গড়ে তুলতে কাজ করে আসছে। 

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।