শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
ক্যাম্পাস

স্বপদে ফিরছেন কুবির সাবেক রেজিস্ট্রার মুজিবুর রহমান মজুমদার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) রেজিস্ট্রার পদ থেকে সাময়িক বরখাস্ত হওয়া সাবেক রেজিস্ট্রার মো: মজিবুর রহমান মজুমদারকে উচ্চ আদালতের নির্দেশে পুনরায় যোগদানের অনুমতি দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি বহাল থাকবে।

সোমবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো: দলিলুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে মো: মজিবুর রহমান মজুমদারের আবেদন এবং মহামান্য হাইকোর্টের স্থগিতাদেশের প্রেক্ষিতে তাকে রেজিস্ট্রার পদে যোগদান করার অনুমতি প্রদান করা হয়েছে।

জানা যায়, ২০২৫ সালের ৩ মার্চ আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদারকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। পরবর্তীতে একই বছরের ৩১ জুলাই তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি উচ্চ আদালতে রিট করেন। পরে আদালত বিশ্ববিদ্যালয় প্রশাসনের বরখাস্তের আদেশ স্থগিত করেন। আদালতের ওই আদেশের পর তিনি পুনরায় স্বপদে যোগদানের জন্য আবেদন করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে যোগদানের অনুমতি দেয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার দলিলুর রহমান বলেন, ‘সাবেক রেজিস্ট্রার মুজিবুর রহমান হাইকোর্টে স্থগিতাদেশ এনে বিশ্ববিদ্যালয়ে যোগদানের জন্য আবেদন করেছেন। সেই আবেদনের প্রেক্ষিতে তাকে স্ব-পদে যোগদানের জন্য চিঠি দেওয়া হয়েছে।’

‎মুজিবুর রহমান বলেন, ‘পূর্বের প্রশাসন আমার প্রতি অবিচার করে, আমার নামে মিথ্যা অভিযোগ এনে আমাকে সাময়িক বহিষ্কার করে। আমি সুবিচার পাওয়ার জন্য আইনের আশ্রয় নেই। কোর্ট তদন্ত করে আমার নামে আনীত অভিযোগে কোনো সত্যতা না পেয়ে আমার বহিষ্কারাদেশ স্থগিত করেন। হাইকোর্টের নির্দেশনা নিয়ে আমি বিশ্ববিদ্যালয় বরাবর আবেদন করি। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবকিছু বিবেচনা করে আমাকে যোগদানের জন্য চিঠি দিয়েছেন।’

উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, ‘মজিবুর রহমান হাইকোর্টের নির্দেশনা নিয়ে এসেছেন৷ সেই নির্দেশনা অনুযায়ী তাকে রেজিস্ট্রার পদে যোগদানের জন্য চিঠি দেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেটা চলমান রয়েছে। সেই তদন্ত কমিটির রিপোর্ট এবং বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টার পরামর্শের ভিত্তিতে পরবর্তী সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।’

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।