শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
দুর্নীতি

রামগড়ে ত্রাণের চালের বদলে নগদ টাকা দেওয়ার অভিযোগ

রামগড়ে ত্রাণের চালের বদলে নগদ টাকা দেওয়ার অভিযোগ

রামগড়, খাগড়াছড়ি  

ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মানবিক সহায়তার বরাদ্দকৃত চাল না দিয়ে নগদ টাকা দেওয়ার অভিযোগ উঠেছে খাগড়াছড়ির রামগড় উপজেলায়। তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে সরকারি-বেসরকারি এতিমখানা, লিল্লাহ বোর্ডিং ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য জেলার ৯ উপজেলা ও ৩ পৌরসভায় ৯৬ মে.টন চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে রামগড়ের ২৭টি ধর্মীয় প্রতিষ্ঠানের নামে প্রতিটিতে ১ মে.টন করে মোট ২৭ মে.টন চাল বরাদ্দ হয়। গত ১৫ জুন ইউএনও’র অনুকূলে এ বরাদ্দপত্র ইস্যু করা হয়।

কিন্তু অভিযোগ উঠেছে, বরাদ্দের চাল না দিয়ে পিআইও প্রতিষ্ঠানগুলোকে নগদ টাকা দিয়েছেন। 

অভিযোগকারীদের তথ্য মতে, ১২টি মসজিদ ও নূরাণী মাদ্রাসাকে ৯ হাজার টাকা, ১০টি মন্দির ও বৌদ্ধ বিহারকে ৭ হাজার টাকা এবং ১টি মাদ্রাসাকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

রামগড় পৌরসভার তালিমুল কুরআন নূরাণী মাদ্রাসার সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, “আমার মাদ্রাসার নামে ১ মে.টন চাল বরাদ্দ হলেও পিআইও মাদ্রাসার এক শিক্ষককে ডেকে ৯ হাজার টাকা দিয়েছেন।”

একই অভিযোগ করেন বালুখালি বাহারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার সভাপতি ওসমান গণি, বলিটিলা তালিমুল কুরআন মাদ্রাসার সভাপতি আবু বকর সিদ্দিক ও সোনাইআগা কালী মন্দির কমিটির সভাপতি ধনঞ্জয় ত্রিপুরা।

তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এএসএম করিম অভিযোগ অস্বীকার করে বলেন, “যার নামে বরাদ্দপত্র ইস্যু হয়, তিনি ছাড়া অন্য কারও পক্ষে খাদ্য গুদাম থেকে চাল উত্তোলন সম্ভব নয়।”

রামগড় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেনও একই কথা জানান।

এ বিষয়ে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, “মৌখিকভাবে অভিযোগ পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

দুর্নীতি থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।