জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৭ম সমাবর্তন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
আজ শনিবার (২৭ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেটের ৪৩ তম বার্ষিক অধিবেশনে উপাচার্যের লিখিত ভাষণে তিনি এই তথ্য জানান।
উপাচার্য বলেন, “২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি তারিখে বিশ্ববিদ্যলয়ের ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়। আমি ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে ৭ম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করতে আগ্রহী। আমি এ বিষয়ে আপনাদের পরামর্শ ও সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করি।”
এসময় তিনি আরও বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ৭০৭ জন শিক্ষক, ৩৯২ জন কর্মকর্তা, ৯৯৮ জন তৃতীয় শ্রেণির কর্মচারী এবং ৪৫৩ জন চতুর্থ শ্রেণির কর্মচারী কর্মরত আছেন। জাবি স্কুল ও কলেজের শিক্ষক সংখ্যা ৪৭ জন। বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণিতে সর্বমোট শিক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ১৯৭ জন। এমফিল গবেষকের সংখ্যা ৯১৬ জন এবং পিএইচডি গবেষকের সংখ্যা ৯৫৪ জন।
এর আগে, গত বছর অনুষ্ঠিত ৪২তম সিনেট অধিবেশনে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ৭ম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করার কথা জানিয়েছিলেন উপাচার্য ড.মোহাম্মদ কামরুল আহসান ।





এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।