শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
ক্যাম্পাস

২৫০ নারী শিক্ষার্থী পেল চবি ছাত্রীসংস্থার মেধাবী সংবর্ধনা

সেলিব্রেশন অব মেরিট–২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভালো ফলাফল অর্জনকারী মেধাবী নারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রীসংস্থার চবি শাখা। 

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার অডিটোরিয়ামে ‘সেলিব্রেশন অব মেরিট–২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রধান করা হয়।

জানা গেছে, পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জন করায় চবির বিভিন্ন বিভাগের ২৫০ মেধাবী নারী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সংগঠনটি। নেতৃবৃন্দ জানিয়েছে শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যকে স্বীকৃতি দেওয়া এবং নারী শিক্ষার্থীদের উচ্চতর লক্ষ্য অর্জনে উৎসাহিত করতেই তাদের এ আয়োজন।

চবি ছাত্রীসংস্থার প্রচার সম্পাদক তাওফিকা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সেক্রেটারি ও চাকসুর নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদাউস সানজিদা।

‘সেলিব্রেশন অব মেরিট–২০২৬’ কেবল একটি সংবর্ধনা অনুষ্ঠান নয়; এটি মেধা, শ্রম, অধ্যবসায় ও নিরলস প্রচেষ্টার স্বীকৃতি। ভালো ফলাফল ব্যক্তিগত অর্জনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের জন্যও গৌরবের বিষয়।
—জান্নাতুল ফেরদাউস সানজিদা, সেক্রেটারি, চবি ইসলামি ছাত্রীসংস্থা

আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি প্রদান তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করে। যা শিক্ষাপ্রতিষ্ঠানে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখে। একই সঙ্গে এ ধরনের উদ্যোগ একাডেমিক সাফল্য অর্জনে অন্য শিক্ষার্থীদেরও উদ্বুদ্ধ করে।

চবি ছাত্রীসংস্থার সেক্রেটারি জান্নাতুল ফেরদাউস সানজিদা বলেন, সেলিব্রেশন অব মেরিট–২০২৬’ কেবল একটি সংবর্ধনা অনুষ্ঠান নয়; এটি মেধা, শ্রম, অধ্যবসায় ও নিরলস প্রচেষ্টার স্বীকৃতি। ভালো ফলাফল ব্যক্তিগত অর্জনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের জন্যও গৌরবের বিষয়।

সংবর্ধনা অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের এক ছাত্রী বক্তব্যে বলেন, ছাত্রীসংস্থার আয়োজিত এ অনুষ্ঠানটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। সংগঠনটি অত্যন্ত সুসংগঠিতভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে। বিশেষ করে মেধাবী নারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়।

তিনি আরও বলেন, আজ এই সম্মাননা পাওয়ার পর আমার ভেতরে পড়াশোনার প্রতি আরও বেশি অনুপ্রেরণা তৈরি হয়েছে। কীভাবে নিজেকে ভালোভাবে গড়ে তোলা যায়, সে বিষয়ে নতুন করে ভাবতে শুরু করেছি। নারী শিক্ষার্থীদের উন্নয়ন ও উৎসাহ প্রদানে ইসলামি ছাত্রীসংস্থার ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।