চিটাগং ইউনিভার্সিটি হিস্ট্রি ক্লাব ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মো. রেজাউল করিম জিসান, সাধারণ সম্পাদক হিসেবে নুরুল্লাহ মিশকাত এবং সহ-সভাপতি হিসেবে তাবিন্দা রহমান হামিম মনোনীত হয়েছেন।
শুক্রবার (১৯ জুন) অনুষ্ঠিত ক্লাবের বার্ষিক সাধারণ সভায় (এজিএম)-এ আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের বিদায়ী সভাপতি আবিদুর রহমান মাহিম।
নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বোরহান উদ্দিন নাদিম। এছাড়া বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে মনোনীত হয়েছেন— হেড অব অপারেশনে আবু সাঈদ, হেড অব ফিন্যান্সে জিয়াউন্নেসা নিশাত, হেড অব এইচআর জাওয়াদ আহমাদ, হেড অব রিসার্চ অ্যান্ড একাডেমিক্সে নাইম মাহমুদ, হেড অব ডকুমেন্টেশনে যাছিয়া মারিয়াম যুহা এবং হেড অব ক্রিয়েটিভ ব্র্যান্ডিংয়ে মাহদিয়া নুসরাত জাসিয়া।
এজিএমে ক্লাবের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সালেহ মোহাম্মদ আব্দুল্লাহসহ ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্য এবং বিভিন্ন ব্যাচের অ্যালামনাই সদস্যরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ ক্লাবের ঐতিহ্য, গবেষণামূলক কার্যক্রম, নেতৃত্ব বিকাশ এবং শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক চর্চাকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।





এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।