শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
ক্যাম্পাস

খেলাধুলার সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিশুরা

‘এক টাকায় শিক্ষা’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আশপাশে বসবাসরত সুবিধাবঞ্চিত শিশুদের খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

সোমবার (২২ জুন) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে ‘১ টাকায় শিক্ষা’ বিদ্যালয়টির শিক্ষার্থীদের মাঝে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন এমআরটি ক্লাব। 

সরেজমিন দেখা যায়, বিদ্যালয়টিতে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী উপহার দেওয়া হয়। উপহারের মধ্যে ছিল— দাবা, লুডু, স্ক্রাবল, ম্যাজিক স্কেল, ম্যাচিং বোর্ড, ওয়ার্ড বোর্ড ইত্যাদি।

শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের শিক্ষা ও খেলাধুলার সুযোগ নিশ্চিত করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। ‘১ টাকায় শিক্ষা’ বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।
—তানিয়া আক্তার মাহি

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমআরটি ক্লাবের প্রতিনিধি তানিয়া আক্তার মাহি, চবি শিক্ষার্থী আবু নাঈম তুষার ও আব্দুল্লাহ আল নাঈম, বিদ্যালয়টির ক্লাসরুম ইনচার্জ মো. রুম্মান আলম খান, শিক্ষিকা ইসরাত জাহান নিশা এবং মাহমুদুল ইসলাম মিনহাজ।

এমআরটি ক্লাবের প্রতিনিধি তানিয়া আক্তার মাহি বলেন, শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের শিক্ষা ও খেলাধুলার সুযোগ নিশ্চিত করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। ‘১ টাকায় শিক্ষা’ বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পড়াশোনার পাশাপাশি এই বাচ্চাদের গান, খেলাধুলা, চিত্রাঙ্কন, গল্প শেখানো হয় এবং অংশগ্রহণকারীদের পুরস্কৃতও করা হয়।
—বিদ্যালয়টির শিক্ষিকা ইসরাত জাহান নিশা

বিদ্যালয়টির ক্লাসরুম ইনচার্জ মো. রুম্মান আলম বলেন, কর্মসূচিতে অংশগ্রহণকারী শিশুদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ লক্ষ্য করা গেছে। শিক্ষার পাশাপাশি খেলাধুলার সুযোগ নিশ্চিত করে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য ছিল।

বিদ্যালয়টির শিক্ষিকা ইসরাত জাহান নিশা বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পড়াশোনার পাশাপাশি এই বাচ্চাদের গান, খেলাধুলা, চিত্রাঙ্কন, গল্প শেখানো হয় এবং অংশগ্রহণকারীদের পুরস্কৃতও করা হয়।

চবি শিক্ষার্থী আবু নাঈম তুষার বলেন, এমআরটি ক্লাব ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, ক্রীড়া ও মানবিক উন্নয়নে কাজ করে যাবে। একই সঙ্গে সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানাই।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা ও খেলাধুলার সমন্বিত পরিবেশ নিশ্চিত করা গেলে তারাও একদিন দেশের সম্পদ হিসেবে গড়ে উঠবে। কর্মসূচি সম্পূর্ণ করতে সহযোগী সকল ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।