শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
ক্যাম্পাস

চবিতে ইয়ুথ থ্রি-আর সোসাইটির বার্ষিক সাধারণ সভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিবেশবাদী সংগঠন ইয়ুথ থ্রি-আর সোসাইটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ইনোভেশন হাবে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ও উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন। বিশেষ অতিথি ছিলেন ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

এছাড়া, অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী, প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ছাত্র-ছাত্রী উপদেষ্টা ড. মো. আনোয়ার হোসেন, চাকসুর জিএস সাঈদ বিন হাবিব এবং চাকসুর সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবায়দুল সালমান।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, “পরিবেশ রক্ষায় থ্রি-আর (Reduce, Reuse, Recycle)-এর সঙ্গে বর্তমানে নতুন করে যুক্ত হয়েছে চতুর্থ আর—‘Repair’। চবি ক্যাম্পাস একটি সমৃদ্ধ বাস্তুসংস্থান ও গবেষণার বড় ক্ষেত্র। তাই থ্রি-আর সোসাইটির কার্যক্রমে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের পাশাপাশি শব্দ ও পানি দূষণ রোধের বিষয়গুলোও যুক্ত করা প্রয়োজন।”

তিনি আরো বলেন, জাতির বড় শক্তি হলো নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ। প্রতিকূলতা ও দূষণের মাঝেও আমাদের নৈতিক ভিত্তি সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে।”

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, “থ্রি-আর সোসাইটির মতো সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে। পরিচ্ছন্ন ও রোগমুক্ত পরিবেশ গড়তে মানুষের ব্যবহারিক অভ্যাসের পরিবর্তন জরুরি। সাংস্কৃতিক পরিবর্তন দীর্ঘদিনের চর্চা ও সচেতনতার মাধ্যমেই অর্জন করা সম্ভব।”

সভায় আরো বক্তব্য দেন ইপসার মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার সেতার রুদ্র। স্বাগত বক্তব্য দেন ইয়ুথ থ্রি-আর সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সাজারাতুল ইসলাম।অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনটির ক্যাম্পেইন ডিরেক্টর ফাতেমা তুজ জোহরা।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।