কুড়িগ্রামের উলিপুরে অনলাইন জুয়া খেলা অবস্থায় মুন্না মিয়া (৩১) নামের এক জুয়ারুকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে, শনিবার (২১)জুন মধ্য রাতে গুনাইগাছ গাবেরতল এলাকায়।গ্ৰেফতারকৃত মুন্না মিয়া ওই এলাকার আব্দুল আজিজের ছেলে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের গাবেরতল এলাকায় ডেকোরেটর
ফিরোজ মিয়ার দোকানের ভিতরে কয়েকজন যুবক মিলে মোবাইলে ই-ট্রানজেকশন করে অনলাইন অ্যাপসে জুয়া খেলছেন। সেখানে পুলিশ অভিযান চালালে তাদের উপস্থিতি টের পেয়ে কৌশলে সবাই পালিয়ে গেলেও মুন্না মিয়াকে আটক করেন।এ সময় মুন্না মিয়ার প্যান্টের পকেটে থাকা ৩৫ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন উদ্ধার করেন। উদ্ধার কৃত মোবাইল ফোনে ই- ট্রানজেকশন করে অ্যাপসের মাধ্যমে জুয়া খেলার আলামত পাওয়া যায়। তাঁরা আরও বলেন, মুন্না মিয়া সহ পলাতক জুয়ারুরা অনলাইন জুয়া খেলার অ্যাপস সংযোগকারী ও অনলাইন জুয়া খেলার এজেন্ট। এছাড়া অনলাইন জুয়া খেলার এজেন্ট হিসেবে এলাকার বিভিন্ন যুবকে অনলাইন জুয়া খেলার সহযোগী এজেন্ট হিসাবে নিয়োগ করিয়া গ্ৰামের উঠতি বয়সের ছেলেদের আর্থিক প্রলোভন দেখিয়ে অনলাইন জুয়া খেলায় যুক্ত করেন।জুয়ারুরা আইএক্সবেট নামক অনলাইন জুয়া খেলার অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া খেলার আলামত পাওয়া যায়। এমনকি তাঁরা সাধারণ মানুষের সাথে প্রতারণা করে সর্বশান্ত করে দেয় বলে জানান। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, দুপুরে আটকৃত অনলাইন জুয়ারুদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।