শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
ক্যাম্পাস

৩ বছরেও প্রথম সেমিস্টারের গন্ডি পেরোতে পারেনি ববি ছাত্রদলের প্রচার সম্পাদক তামিম

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক ফয়সাল আহমেদ তামিম তিন বছরেও প্রথম সেমিস্টারের গন্ডি পেরোতে পারেনি। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী।

তামিমের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এখন পর্যন্ত প্রথম সেমিস্টারের জিপিএ ২.০০ অর্জন করতে পারেনি একবারও।  এদিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিধি অনুযায়ী, কোনো শিক্ষার্থীকে পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ হতে ন্যূনতম ২.০০ সিজিপিএ অর্জন করতে হয় তা করতে না পারায় তিন বছর যাবৎ প্রথমবর্ষেই পড়ে আছেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি ছাত্র রাজনীতিতে সক্রিয় এই ছাত্রনেতা পরপর তিন বছর পরীক্ষায় অংশগ্রহণ করলেও প্রয়োজনীয় ফল অর্জন করতে ব্যর্থ হয়েছেন। বর্তমানে তিনি শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সহ-সাধারণ সম্পাদক রাফি সিকদারের অনুসারী হিসেবে রাজনীতি করেন। স্থানীয় সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ সরকারের সময় তিনি ছাত্রলীগের সঙ্গেও সংশ্লিষ্ট ছিলেন।

ববি ছাত্রদল প্রচার সম্পাদক ফয়সাল আহমেদ তামিম বলেন,’প্রথম সেমিস্টার ব্যক্তিগত কারনে পরিক্ষায় অংশগ্রহণ করিনি। পরে দুইবার পরিক্ষা দিলেও অসুস্থ থাকার কারনে পরিক্ষায় উত্তীর্ণ হতে পারিনি। বর্তমানে পড়ালেখার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সেমিস্টার চালিয়ে যাওয়ার জন্য বিভাগে খুব দ্রুতই যোগাযোগ করবো।’

এ বিষয়ে সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান আবু জিহাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ফয়সাল পড়াশোনায় খুবই দুর্বল হওয়ায় তিনি বারবার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছেন না। তাকে একাধিকবার পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, কিন্তু তাতে কোনো পরিবর্তন আসেনি।”

তিনি আরও বলেন, “সাধারণত পরপর তিন বছর পরীক্ষায় অকৃতকার্য হলে শিক্ষার্থীদের আর পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ থাকে না। তারপরও আমি তাকে আবেদন করতে বলেছিলাম, যাতে বিষয়টি একাডেমিক কাউন্সিলে উত্থাপন করে বিশেষ বিবেচনায় পরীক্ষার সুযোগ দেওয়ার অনুরোধ জানানো যায়। কিন্তু সে বিষয়ে তিনি কোনো উদ্যোগ নেননি।”

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।