শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
ক্যাম্পাস

কুবিতে প্রত্নতত্ত্ব বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

 কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী সংগঠন ‘আর্টস এন্ড হেরিটেজ সোসাইটি’র আয়োজনে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) বিকেলে বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী লাবীব রহমান ও নাবিল হোসাইনের সঞ্চালনায় সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়েট উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান ।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থী মারজিয়া আক্তার বলেন, “অনেক স্বপ্ন, আকাঙ্ক্ষা সবকিছু পার করে আজকে এই জায়গায় উপস্থিত হয়েছি।
​ভালো-খারাপ সবকিছু মিলিয়েই বিভাগের এই সময়টা কেটেছে। আমার জন্য বা আমাদের ব্যাচের জন্য আমি যদি বলি, ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত আমরা বিভাগে অনেক কিছু পেয়েছি। আমরা অনেক নতুন শিক্ষক পেয়েছি। আমরা অনেক রিসোর্স পেয়েছি এই বিভাগে। সবকিছু মিলিয়ে আমাদের সময়টা খুবই সুন্দর ছিল।”

সমাপনী বক্তব্যে প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, “চার বছর পর চলে গেলেই প্রবীণ হয় না। আমরা আসলে প্রবীণ হতে দিবো না। প্রত্নতত্ত্ব বিভাগ একটি পরিবার। তোমরা যারা বিদায়ী আছো, তোমাদের যেমন খারাপ লাগে আমাদেরও তেমনি খারাপ লাগে। কারোর শূন্যতা কাউকে দিয়ে পূরণ হয় না। শুধুমাত্র যারা প্রথম বা দ্বিতীয় না; ক্লাসের কাউকে আমরা ভুলবো না সবাইকে মনে রাখব।”

উল্লেখ্য, অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৬ টায় টায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।