শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
শিক্ষা

আট বিভাগে দেশসেরা মৌলভীবাজারের মাহিমা

দেশসেরার মুকুট এখন মৌলভীবাজারের মাথায়! জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ সারাদেশের সব প্রতিযোগীকে পেছনে ফেলে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মৌলভীবাজারের কুলাউড়ার খুদে শিশু মাহিমা ইসলাম। গত (১৬ই জুন) ঢাকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিতব্য চূড়ান্ত প্রতিযোগিতায় দেশের ৮টি বিভাগের সেরা ৮ জন প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নেয় সে।

মাহিমা কুলাউড়া উপজেলার করের গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক পঞ্চম শ্রেণির উজ্জ্বল নক্ষত্র।

মাহিমার এই দেশসেরা হওয়ার পথটি ছিল এক অদম্য লড়াইয়ের গল্প। নিজের মেধার স্বাক্ষর রেখে সে প্রথমে ইউনিয়ন, এরপর উপজেলা, জেলা এবং সর্বশেষ বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে তবেই ঢাকার জাতীয় মঞ্চে পা রাখে। সেখানেও নিজের শ্রেষ্ঠত্ব বজায় রেখে সে চ্যাম্পিয়ন ট্রফি নিজের করে নেয়।

প্রতিযোগিতা শেষে জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বর্তমান সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাত মাহিমার হাতে এই মর্যাদাপূর্ণ পুরস্কার তুলে দেন।

মাহিমার এই সাফল্যের পেছনে রয়েছে এক দারুণ পারিবারিক অনুপ্রেরণা। সে কুলাউড়া উপজেলার প্রতাবী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মো. তৈমুল ইসলাম এবং করেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হালেমা আক্তারের কন্যা।

উল্লেখ্য, মাহিমার মা হালেমা আক্তার নিজেই মৌলভীবাজার জেলার ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৫’ নির্বাচিত হয়েছিলেন। মায়ের পর এবার মেয়ের এই জাতীয় অর্জন প্রমাণ করল— মেধা আসলেই বংশগত!

মাহিমার এই ঐতিহাসিক বিজয়ের খবর এলাকায় পৌঁছানোর পর থেকেই পরিবার, বিদ্যালয় ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বইছে অভিনন্দনের জোয়ার।

স্থানীয় বিশিষ্টজনেরা বলছেন, মাহিমার এই অসাধারণ অর্জন কেবল তার বিদ্যালয়ের নয়, পুরো মৌলভীবাজার জেলার জন্য এক অনন্য দৃষ্টান্ত। এই সাফল্য কুলাউড়ার ভবিষ্যৎ প্রজন্মকে পড়াশোনা সহ-শিক্ষা কার্যক্রমে আরও বড় স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করবে অন্যান্য শিশু ও বাচ্চাদেরকে।

শিক্ষা থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।