শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
ক্যাম্পাস

পাহাড়ে দুর্বৃত্তের হামলায় নিহত ওমর ফারুকের জন্য চবিতে দোয়া মাহফিল

পাহাড়ে সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় নিহত ওমর ফারুক ত্রিপুরার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, চবি শাখার উদ্যোগে ৫ম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে তার রুহের মাগফেরাত কামনা করে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

৫৯তম আবর্তনের শিক্ষার্থী মো. আলামিনের সঞ্চালনায় অনুষ্ঠানটির সূচনা হয় রুকন উদ্দীনের কুরআন তিলাওয়াতের মাধ্যমে। এসময় বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল ছাত্রসংসদের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সাজেদুর রহমান মারুফ বলেন, ‘শহিদ ওমর ফারুক ত্রিপুরা পাহাড়ে ইসলামের একজন নিবেদিতপ্রাণ কর্মী ও ইসলাম প্রচারক (দাঈ) হিসেবে পরিচিত ছিলেন। 

তিনি আরো বলেন, তিনি খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম গ্রহণ করে সত্য ও ন্যায়ের পথে চলার পাশাপাশি দুর্গম পাহাড়ি অঞ্চলে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। তবে ১৮ জুন ২০২১ সালে নিজ বাড়িতে সশস্ত্র দুর্বৃত্তের হামলায় তিনি নিহত হন। এ হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত ছিল, তা যথাযথ তদন্তের মাধ্যমে উদঘাটন হওয়া প্রয়োজন।’

বিশ্ববিদ্যালয়ের ৫৮ আবর্তনের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, সারা বিশ্বের বিভিন্ন অঞ্চলের মতো পার্বত্য চট্টগ্রামেও খ্রীস্টান মিশনারীদের চক্রান্ত চলমান। তিনি আরো বলেন, সুদানকে ভেঙে আরেকটি রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা এবং ইন্দোনেশিয়ার একটি অংশ ভেঙে পূর্ব তিমুর রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র সম্পর্কে বিশ্ববাসী অবগত। একই প্রক্রিয়ায় বিভিন্ন দেশ ও অঞ্চলের জনগোষ্ঠীর দরিদ্রতার সুযোগকে কাজে লাগিয়ে খ্রীস্টান ধর্মে দীক্ষিত করা হচ্ছে। এক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে, বলেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ আমানত হল সংসদের জিএস শিক্ষার্থী আবিদুর রহমান, সোহরাওয়ার্দী হল সংসদের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সাজেদুর রহমান মারুফ, ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাজমুল হাসান, ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহ আলম ও মো. ইমন ইসলাম, মোহাম্মদ আনিসুল আবছার, ফরহাদ খন্দকার, সাব্বির রহমান আজহার, রুকুন উদ্দীন, মোজাম্মেল হোসেনসহ অন্যান্যরা।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।