শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
ক্যাম্পাস

চবিতে এল ১০ বগির নতুন শাটল ট্রেন

পুরনো ট্রেন বাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি পুরাতন ট্রেন বাদ দিয়ে নতুন করে দশ বগির একটি শাটল ট্রেন উদ্বোধন করা হয়েছে। এছাড়া, অপর ট্রেনটিতেও তুলনামূলক ভালো বগি সংযুক্ত করা হবে দ্রুতই। 

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টায় চট্টগ্রামের বটতলী স্টেশনে ট্রেনটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।

তিনি বলেন, আমি দায়িত্ব গ্রহণ করেছি এখনো তিনমাস হয়নি। ইতোমধ্যেই ক্যাম্পাসে একটা বড় সংযোজন হয়েছে, আমরা অনেক দিনের পুরোনো একটা রেল পরিবর্তন করে নতুন ট্রেন নিয়ে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন (অ্যাকাডেমিক), অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম (প্রশাসন), চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ইব্রাহীম হোসেন রনি এবং পরিবহন ও আবাসন সম্পাদক ইসহাক ভূঁইয়া।

ইসহাক ভূঁইয়া বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে নিয়মিতভাবে দুইটা শাটল ট্রেন চলাচল করে। কিন্তু দুইটা ট্রেনের মধ্যে একটা ট্রেনের সবগুলো বগি পরিবর্তন করে নতুন বগি সংযোজন করা হয়েছে।

তিনি বলেন, পুরাতন বগিগুলোতে বেশকিছু মৌলিক সমস্যা ছিল। ফ্যান চলতো না, লাইটগুলো ভাঙা ছিল, অনেকগুলো বগির সিলিং ও ফ্লোর নষ্ট ছিল। এখনের সবগুলো বগি রিপেয়ার্ড এবং নতুন।

চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, চবি শিক্ষার্থীদের জন্য নতুন শাটল ট্রেন এসেছে। এটা আনন্দের। অপর শাটলটিতেও কিছু বগি পরিবর্তন করে তুলনামূলক ভালো বগিগুলো সংযুক্ত করা হবে।

তিনি জানান, আমরা দাবি জানিয়েছিলাম, দুইটা ট্রেনে যেহেতু শিক্ষার্থীদের সংকোলান হচ্ছে না, সেহেতু নতুন করে আরেকটা ট্রেন যাতে চালু করা হয়। আশাকরি, দ্রুত শিক্ষার্থীদের সে আশাও পূরণ হবে।”

প্রসঙ্গত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেন চালু হয়। বর্তমানে ২টি শাটল ট্রেনই বিশ্ববিদ্যালয়ের ২৮ হাজার শিক্ষার্থীর যাতায়াতের প্রধান মাধ্যম।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।