শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
ক্যাম্পাস

বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরী থেকে শেখ মুজিব ও হাসিনাকে নিয়ে লেখা ৩০০ বই জব্দ

রাজশাহী কলেজ ক্যাম্পাসে পরিচালিত সরকারি ভ্রাম্যমাণ পাঠাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা প্রায় ৩০০টি বই জব্দ করার দাবি করেছে রাজশাহী মহানগর ছাত্রদল। 

বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কলেজের নজরুল চত্বরে বিশ্বসাহিত্য কেন্দ্র ও গণগ্রন্থাগার অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ পাঠাগারের একটি গাড়ি ঘিরে এ ঘটনা ঘটে।

ছাত্রদল নেতাদের দাবি, পাঠাগারটিতে সংরক্ষিত বই পর্যালোচনা করতে গিয়ে তারা বিপুলসংখ্যক রাজনৈতিক ব্যক্তিত্বকেন্দ্রিক বই দেখতে পান। পরে সেগুলো সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রাইহান রবীন, সদস্যসচিব ইমদাদুল হক লিমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির), রাজশাহী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান প্রীতম, জুবায়ের রশিদ, জাহিদ হাসানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রাইহান রবীন বলেন, এই ভ্রাম্যমাণ লাইব্রেরির সঙ্গে আমাদের ছোটবেলার আবেগ জড়িয়ে আছে। বই পড়ার আগ্রহ থেকেই আমরা লাইব্রেরিটি দেখতে যাই। সেখানে গিয়ে এমন ব্যক্তিদের নিয়ে বিপুলসংখ্যক বই দেখতে পাই, যাদের বিরুদ্ধে দীর্ঘদিন মানুষের স্বাধীনতা হরণের অভিযোগ রয়েছে।

মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমন বলেন, আমরা বইগুলো পর্যালোচনা করে দেখেছি, এখানে এখনো শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিপুলসংখ্যক বই সংরক্ষিত রয়েছে। এসব বইয়ের মাধ্যমে তাদের আদর্শ ও ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের আন্দোলনের পরও দেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী কলেজের শিক্ষার্থীদের মধ্যে পূর্বের রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা চলছে। পাঠাগারে থাকা বইগুলোর অর্ধেকেরও বেশি বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে রচিত।

রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত ভ্রাম্যমাণ লাইব্রেরি পরিদর্শনকালে আমরা দেখতে পাই, স্বৈরাচারী আমলে রচিত ও প্রচারিত বলে দাবি করা বহু বই এখনো সেখানে সংরক্ষিত রয়েছে। অন্যান্য বইয়ের তুলনায় এসব বইয়ের সংখ্যাও বেশি বলে মনে হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন ভ্রাম্যমাণ গ্রন্থাগারের ইনচার্জ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, গ্রন্থাগারে বিভিন্ন ধরনের বইয়ের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময় প্রকাশিত কিছু বইও রয়ে গিয়েছিল, যা অনাকাঙ্ক্ষিত। ইতোমধ্যে লিখিতভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে, এসব বই আর কোনো কার্যক্রমে বহন বা প্রদর্শন করা হবে না।

তিনি আরও জানান, গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর বইগুলো সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সংরক্ষণের উপযুক্ত স্থান না থাকায় সেগুলো গাড়ির ভেতরে আড়াল করে রাখা হয়েছিল, যাতে পাঠকদের নজরে না আসে। ছাত্রদলের নেতাকর্মীরা বিষয়টি সামনে এনেছেন। এখন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি ঘিরে রাজশাহী কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সরকারি পাঠাগারে বই সংরক্ষণ, বাছাই ও প্রদর্শনের নীতিমালা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।