শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
অপরাধ

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে ৪ জন গ্ৰেফতার।

কুড়িগ্রামের উলিপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৪ জন আসামিকে গ্রেফতার করেছে। আজ ০৮ জুন, ২০২৬ তারিখ তাদেরকে গ্রেফতার করা হয়।

​থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মুহাম্মদ মাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ধামশ্রেণী ইউনিয়নের টেপ্রাকুড়া ব্রিজের ওপর অভিযান পরিচালনা করে। সেখান থেকে নাশকতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে এই ৪ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে উলিপুর থানায় ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের ৯(১)/১১/৮/১০/১২ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর: ০৭)।

​গ্রেফতারকৃত আসামিরা হলেন— ১. মিনহাজুল ইসলাম ওরফে টিটু (২৩), ২. মোঃ মিনহাজুল ইসলাম সিদ্দিকি ওরফে রাজীব (২২), তিনি ছাত্রদলের সক্রিয় কর্মী বলে এজাহারে উল্লেখ রয়েছে, ৩. মোঃ খবির আলী (৪২)

​গ্রেফতারের পর আসামিদের উলিপুর থানায় নিয়ে আসা হয়। ছবি ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া মেনে তাদেরকে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।