শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
ক্যাম্পাস

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ড. মুরাদ

সূচনার পর প্রথম উপাচার্য পেল বিশ্ববিদ্যালয়টি

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (লবিপ্রবি) প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ট্রেজারার এবং ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ। 

গতকাল রবিবার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। নোবিপ্রবির ট্রেজারার পদ থেকে অব্যাহতির শর্তে আগামী চার বছর তার এই নিয়োগ কার্যকর থাকবে।

ড. মোহাম্মদ হানিফ মুরাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স উভয় পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গণিত ও ভৌত বিজ্ঞানী প্রফেসর ড. জামাল নজরুল ইসলামের সরাসরি তত্ত্বাবধানে এমফিল ও পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তার দেশি-বিদেশী আন্তর্জাতিক জার্নালে ৩০টিরও অধিক প্রকাশনা এবং আন্তর্জাতিক মানের একটি রিসার্চ বই রয়েছে। 

দীর্ঘ শিক্ষাজীবনে তিনি ২০০০ সাল হতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পূর্ণকালীন শিক্ষকতাসহ বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক।

অধ্যাপনার পাশাপাশি তিনি দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বহিঃস্থ পরীক্ষক হিসেবে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনসহ (ইউজিসি) মোস্তফা বিসিআরআইসি (MoST-BCRRIC) রিসার্চ সেলের অধীনে ১০টিরও অধিক গবেষণা প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০২৪ সাল থেকে তিনি নিয়মিত বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ড. মুরাদ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিষ্ঠাতা শিক্ষক ও প্রতিষ্ঠাতা রিজেন্ট বোর্ড সদস্য। তিনি এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময় হতে বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক পদ যেমন—প্রক্টর, প্রভোস্ট, ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান, বিজ্ঞান অনুষদের ডিন এবং সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ব্যক্তিগত জীবনে ড. হানিফ মুরাদ ১৯৮৮ সালে নোয়াখালীর একমাত্র খ্রিষ্টান মিশনারি স্কুল ব্রাদার অ্যান্ড্রে উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ হতে প্রথম বিভাগে এবং ১৯৯০ সালে নোয়াখালী সরকারি কলেজ এর বিজ্ঞান বিভাগ হতে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তিনি নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত সুধারাম থানার বিনোদপুর ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা মরহুম আব্দুল মান্নান এবং মরহুমা শামসুন নাহার বেগমের তৃতীয় পুত্র।

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (লবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ বলেন, উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় প্রথমেই আমি সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করছি। একই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি প্রধানমন্ত্রী তারেক রহমানকে, তিনি উপাচার্য নিয়োগের নথিতে আমার ব্যাপারে সদয় সম্মতি প্রদান করেছেন। এছাড়াও ধন্যবাদ জানাচ্ছি মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন, পানি সম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর সদর আসনের সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যনি ভাইয়ের প্রতি। 

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নিত করার প্রত্যাশা করেন বিশ্ববিদ্যালয়টির নতুন এই উপাচার্য। তিনি বলেন, নোবিপ্রবিতে প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দায়িত্ব পালন করে আসছি। আজকে বিশ্ববিদ্যালয়টি একটি পর্যায়ে এসে পৌঁছেছে। নোবিপ্রবিকে যেভাবে এই পর্যায়ে নিয়ে এসেছি, সেভাবে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কেও একটি উন্নত ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবো। এসময় তিনি লক্ষ্মীপুরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও নোবিপ্রবি পরিবারের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।