শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
ক্যাম্পাস

অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে যুক্তরাজ্য যাচ্ছেন জাবি অধ্যাপক ড. নাহরিন

বিশ্বের অন্যতম প্রভাবশালী বিতর্ক ও বুদ্ধিবৃত্তিক সংগঠন অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে যুক্তরাজ্য যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের প্রফেসর এবং বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের সদস্য ড. নাহরিন ইসলাম খান।

অক্সফোর্ড ইউনিয়নের ট্রিনিটি টার্ম ২০২৬-এর প্রকাশিত কর্মসূচি থেকে এ তথ্য জানা গেছে। সম্প্রতি প্রকাশিত টার্ম কার্ডের ৮৮ নম্বর পাতায় ‘The Student-Led Uprising and the Future of Post-Revolutionary Bangladesh’ শীর্ষক একটি প্যানেল আলোচনায় বক্তা হিসেবে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য যে— ১৮২৩ সালে প্রতিষ্ঠিত অক্সফোর্ড ইউনিয়ন বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ বিতর্ক সংগঠন। আন্তর্জাতিক রাজনীতি, সমাজ, অর্থনীতি এবং সমসাময়িক বৈশ্বিক নানা ইস্যুতে আলোচনার জন্য প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী সুপরিচিত। বিভিন্ন সময়ে রাষ্ট্রপ্রধান, নোবেলজয়ী, গবেষক, লেখক ও প্রভাবশালী ব্যক্তিত্বরা এ সংগঠনের মঞ্চে বক্তব্য দিয়েছেন।

প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৪ জুন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিতব্য এ আলোচনায় বাংলাদেশের ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান, পরবর্তী রাজনৈতিক বাস্তবতা এবং দেশটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে।

প্যানেলে ড. নাহরিন ইসলাম খানের পাশাপাশি সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও ডাকসুর ভিপি সাদিক কায়েম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং অন্তর্বর্তীকালীন সরকারের গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য ড. নাবিলা ইদ্রিস অংশ নেবেন।

অক্সফোর্ড ইউনিয়নের প্রকাশিত পরিচিতিতে ড. নাহরিন ইসলাম খানকে একজন পরিবেশবিজ্ঞানী, শিক্ষাবিদ ও নীতিনির্ধারণ-সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে অধ্যাপনার পাশাপাশি পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়নবিষয়ক গবেষণার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।