শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
ক্যাম্পাস

ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাবি উপাচার্যের বৈঠক

সঙ্গে ছিলেন জাকসুর ভিপি ও এজিএস মেঘলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং জাকসু নেতৃবৃন্দ।

গত মঙ্গলবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান ও জাকসুর ভিপি ও এজিএস (নারী) স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।

এ বিষয়ে জাকসুর সহ-সভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু বলেন, গত ১২ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী এক বহিরাগত ব্যক্তির দ্বারা ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হন।

ঘটনার পর থেকেই অপরাধীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে জাকসুসহ সব পক্ষের শিক্ষার্থীরা সোচ্চার রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে ঘটনার ২১ দিন অতিবাহিত হলেও অপরাধী এখনো গ্রেপ্তারের বাইরে রয়েছে।

আজ এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর পক্ষ থেকে অপরাধীকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার জোরালো দাবি জানানো হয়েছে।

আমাদের উপস্থিতিতেই মন্ত্রী বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেছেন।

জানা যায়, গত ১২ মে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী এক বহিরাগত ব্যক্তির দ্বারা ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হন। ঘটনার পর থেকেই অভিযুক্তকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে জাকসুসহ বিভিন্ন শিক্ষার্থী সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।