শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
ক্যাম্পাস

চবিতে ছাত্রদলের ‘নিমগাছ’ রোপণ

২৫টি নিমের ভেষজ চারা রোপন করা হয়

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল।

গত রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকীর নেতৃত্বে ক্যাম্পাসের শহিদ ফরহাদ হোসেন হল ও অতীশ দীপঙ্কর হল সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় ২৫টি নিমগাছ রোপণ করেন নেতাকর্মীরা। কর্মসূচির বিষয়ে জালাল সিদ্দিকী বলেন, ‘স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আমরা পরিশুদ্ধতার প্রতীক নিমগাছ রোপণ করেছি, যেটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণের যে উদ্যোগ নিয়েছেন, সে পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা হলেও সহায়ক ভূমিকা পালন করবে।’

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম হিমেল, সাহাব উদ্দিন, সহ-সম্পাদক আবু হোজাইফা সায়েম, মাহাবুবুল হাসান, সহনাট‍্য সম্পাদক ও হল সংসদের স্বাস্থ্য ও আবাসন সম্পাদক জামিল হোসেন, জাকির হোসেন এবং স্বজন সরকার।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।