আসন্ন ঈদের আগেও বোনাস পাচ্ছেন না রামগড় উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরীরা। উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা জানিয়েছেন, অর্থ মন্ত্রণালয়ের কোনো আদেশ না থাকায় বোনাস দেওয়া সম্ভব হচ্ছে না।
রামগড়ের কালাডেবা বগুরাম কার্বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক দপ্তরী বলেন, ২০১৯ সাল থেকে তাদের দুই ঈদের বোনাসসহ অন্যান্য সুবিধা-ভাতা বন্ধ রয়েছে। সরকারি আদেশকৃত পরিপত্র থাকা সত্ত্বেও উপজেলা শিক্ষা কর্মকর্তা ও হিসাব রক্ষণ কর্মকর্তা তা মানতে নারাজ বলে অভিযোগ করেন তিনি।
উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রণালয়ের এ সংক্রান্ত কোনো আদেশ না থাকায় বোনাস দেওয়া সম্ভব হচ্ছে না।
ভুক্তভোগীদের অভিযোগ, মাস শেষে বেতন না দিয়ে প্রায়ই পরের মাসের অর্ধেক সময় পার হয়ে যায়। এতে স্বল্প বেতনে চাকরি করা দপ্তরী কাম প্রহরীদের দুর্ভোগ বেড়ে গেছে।
এদিকে ১২ মার্চ মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হলেও অর্থ মন্ত্রণালয়ের আদেশ না থাকার অজুহাতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা অগ্রীম বেতন দিতে ইচ্ছুক থাকলে ও ট্রেজারি হিসাব রক্ষণ কর্মকর্তা ঈদের আগে বেতন ও ঈদ বোনাস দিতে অনিচ্ছুক বলে জানা গেছে।
দপ্তরী কাম প্রহরীরা অবিলম্বে সরকারি পরিপত্র বাস্তবায়ন করে বকেয়া বোনাস, ভাতা প্রদান এবং সময়মতো বেতন দেওয়ার দাবি জানিয়েছেন।
আসন্ন ঈদের আগেও বোনাস পাচ্ছেন না রামগড় উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরীরা। উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রণালয়ের এ সংক্রান্ত কোনো আদেশ না থাকায় বোনাস দেওয়া সম্ভব হচ্ছে না।
আরো বিস্তারিত জানতে চোখ রাখুন www.pablicvoice24.com






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।