শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
দুর্নীতি

চিলমারীতে সরকারি এক ব্যাংক কর্মকর্তার স্বেচ্ছাচারিতা

কুড়িগ্রামের চিলমারীতে এমপিওভুক্ত বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ভিসা কার্ডধারী  শিক্ষক এবং কর্মচারীরা ঈদ উৎসব ভাতা উত্তোলনে ব্যর্থ হওয়ায় সোনালী ব্যাংক, চিলমারী শাখা পিএলসির লোন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

ঋনের বকেয়া, কিস্তি ও লাভসহ বিভিন্ন হিসাবের অজুহাতে প্রতিমাসেই এই কর্মকর্তা ঋণগ্রহীতাদের সঙ্গে অসদাচরণ করে ভিসা কার্ড লক সহ বিকাশের এ্যাললললঅ্ডযাডমানিমানিতেও লক করে হয়রানি করান। এমনকি মাসের কিস্তির সময় না হলেও কোন মাসে আগাম বেতন বরাদ্দ হলেই ঋনের কিস্তি কর্তন করেন। এ ব্যাপারে উক্ত কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি জানান, আমি কিছু করিনা, যা করার হেড অফিস থেকে করা হয়। তথ্য যাচাই করে এ কথার সত্যতা পাওয়া যায়নি।   অস্বচ্ছ এ কর্মকর্তার নাম আব্দুস সোবহান বলে জানা গেছে।  ২১/০৫/২০২৬ ইং চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার বোনাসের ম্যাসেজ ব্যাংক থেকে প্রদান করা হয়। ভিসা কার্ডধারী মাদ্রাসার কর্মচারী আনোয়ারুল ইসলাম পাশের ইসলামিক বুথে বিকেল ৪ টা ৫৬ মিনিটে উৎসব ভাতার টাকা উত্তোলন করতে গিয়ে জানতে পারেন কার্ডে কোন ব্যালেন্স নাই। তাৎক্ষনিক ভাবে ৫টা ৪ মিনিটে সোবহানের ০১৭৬৫৯০৬৬২৬ নাম্বারে ২ বার কল দিলেও তিনি কল রিসিভ করেননি। বাধ্য হয়ে ব্যাংকের গেটে গেলে নিয়ম করা অনিয়মের মাঝেও তাকে ফোন রিসিভ করার জন্য মারফতে খবর পাঠালে ৫টা ১২ মিনিটে তিনি মোবাইল কল রিসিভ করে বলেন, কার্ড হেড অফিস থেকে বন্ধ আছে, আপনি ২৩/০৫/২০২৬ ইং শনিবার আসেন। ঈদের বোনাস কর্তন করে নেওয়ার ঘটনা অনেকের সংগে উক্ত ব্যাংক কর্মকর্তা সোবহান বরাবরই এভাবেই করেন। উৎসব ভাতা সকল শিক্ষক-কর্মচারীদের একান্তই অধিকার।  কথিত ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে অজস্র অনৈতিকতার অভিযোগ পাওয়া যায়। তাই এ অনৈতিক কাজের সাথে জড়িত অস্বচ্ছ কর্মচারী সোবহানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য অসংখ্য শিক্ষক ও কর্মচারীগন জোর দাবী জানিয়েছেন। 

দুর্নীতি থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।