শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
দুর্নীতি

ববি ছাত্রদলের চাঁদাবাজিতে ক্ষুদ্ধ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সভাপতি সেক্রেটারিকে কেন্দ্রে তলব

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের মহাসড়কে একের পর এক চাঁদাবাজির ঘটনায় এবার নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় ছাত্রদল। গতকাল মঙ্গলবার মহাসড়কে পোনাবাহি মাছের গাড়ি আটক করে লাখ টাকা চাঁদা হাতিয়ে নেয়া এবং চাঁদা না পেয়ে আরকটি গাড়ি ভাংচুর ও চালককে মারধরের ঘটনা প্রকাশের পরই ক্ষুব্ধ হয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এরই জেরে আজ বুধবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি ও সেক্রেটারিকে ঢাকায় জরুরি তলব করেছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

বুধবার (২০ই মে) সকালে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সাক্ষাতের জন্য বরিশাল ছাড়েন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত। 

খোঁজ নিয়ে জানাগেছে, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একের পর এক চাঁদাবাজির ঘটনা সামনে আসায় ক্ষিপ্ত  কেন্দ্রীয় ছাত্রদল। বিষয়গুলো বিস্তারিত জানতে এবং এর যথাযথ ব্যাখ্যা জানার জন্যই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকে ঢাকায় জরুরি তলব করেছে। চাঁদাবাজির বিষয়গুলো নিয়ে যথাযথ ব্যাখ্যা না দিতে পারলে বিপদের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাধিক নেতাকর্মী। 

নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের এক সহ-সভাপতি বলেন, চাঁদাবাজির নিউজগুলো ইতিমধ্যে কেন্দ্রীয় নেতাদের নজরে এসেছে এজন্য ডেকে পাঠিয়েছে সভাপতি সেক্রেটারিকে। যদি তারা উপযুক্ত ব্যাখ্যা না দিতে পারে তাহল বিপদ হতে পারে। 

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত সন্ধ্যা ৬ টায় বলেন, আমরা এখনো সাক্ষাৎ করতে পারিনি। সাক্ষাতের পরে বিস্তারিত জানাবো।

এবিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. মোশাররফ হোসেন বলেন, ‘আমরা সভাপতি ও সেক্রেটারি ঢাকায় এসেছি সাংগঠনিক কাজে সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক বিষয়গুলো নিয়েও আলোচনা হবে কেন্দ্রীয়  সভাপতি সেক্রেটারির সাথে।

ছাত্রদলের নবগঠিত কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত টিমের অন্যতম সদস্য কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তারিক হাসান মামুন বলেন, অভিযোগ বিষয়ে আমরা অবগত হয়েছি। আমরা নিউজ দেখেছি। অভিযুক্তদের বিষয়ে তথ্য সংগ্রহ চলতেছে।

এবিষয়ে জানার জন্য কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও  সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে একাধিকবার কল করলেও সাড়া পাওয়া যায়নি। 

দুর্নীতি থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।