স্থানীয় সরকার বিধিমালা অনুসরণ করে বগুড়ার ধুনট উপজেলার ৯নং মথুরাপুর ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মথুরাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের। সভা পরিচালনা করেন প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান।
সভায় আগামী অর্থ বছরের জন্য উন্নয়ন ও রাজস্ব খাতে মোট ২ কোটি ৫১ লাখ ৯৩ হাজার ৪০১ টাকার বাজেট সর্বসাধারণের সামনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ঘোষিত বাজেটে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বৃক্ষরোপণ, কৃষি, মৎস্য, যুব উন্নয়ন, গৃহায়ণ, সামাজিক নিরাপত্তা, ক্রীড়া ও বিনোদন এবং নারীর ক্ষমতায়নের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আগামী অর্থ বছরে সকল উন্নয়নমূলক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আজহার আলী, সাইদুর রহমান, আমিরুল ইসলাম, মাসুদ রানা, ইয়াকুব আলী, আব্দুল ওয়াহাব ও আশরাফ আলী। সংরক্ষিত নারী সদস্য আমিনা খাতুন, হাসিনা বেগম ও নাসরিন আক্তারও সভায় অংশগ্রহণ করেন। এছাড়াও হিসাব সহকারী সঞ্চয় কুমার, আইসিটি উদ্যোক্তা রাকিবুল হাসান, কাজল খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।