সরকারের ঘোষণা অনুযায়ী টিসিবি পন্য সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পৌছে দেওয়ার জন্য নির্দিষ্ট নিয়ম ও পদ্ধতি অনুসরণ করা হয়।যা মুলত ফ্যামিলি কার্ডের মাধ্যমে সম্পন্ন করা হয়। তাঁর ই ধারাবাহিকতায় গত শনিবার উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের রেলগেইট বাজারে ডিলার মেসার্স লুবান ট্রেডার্স, প্রোপাইটর মোঃ সাজ্জাদুল ইসলাম কর্তৃক টিসিবির পণ্য বিতরণে ব্যাপক অনিয়ম করা হয়। সেখানে গিয়ে দেখা যায়, টিসিবির পাঁচ ধরনের পন্য বিতরণ করেন।বিতরনকৃত পন্য গুলো হলো,০২কেজি স্বর্ণা বোতলে সয়াবিন তেল,১কেজি চিনি,২কেজি মসুর ডাল, ১টি মেরিল সাবান ০৫ কেজি চাউল। মোট মূল্য ৫৮৫/টাকা । কিন্তু পরিতাপের বিষয়, একসাথে ৬টি কার্ড দিলে মিলছে চাউল।০৫টি কার্ডের জন্য মিলছে না চাউল। আবার ০৬টি কার্ডের জন্য মিলছে না চাউলের বস্তা। পূর্বেই প্যাকেট করে রাখা হয়েছে ০৫কেজি করে নিষিদ্ধ পলিথিন ব্যাগে। আবা কয়েকটি পন্যের মাপে কম পাওয়া যায়।এ ব্যাপারে ডিলার মোঃ রাজু পেশায় একজন শিক্ষক তার সাথে কথা হলে সাংবাদিক এর সাথে তর্ক বিতর্ক সৃষ্টি করে ধৃষ্টতা মুলক আচরন ও স্বেচ্ছাচারিতা দেখান। টিসিবির পণ্য নিতে আসা ভুক্তভোগী অনেকের সাথে কথা কাটাকাটি ও বাকবিতন্ডা তৈরি করে। ভুক্তভোগী কার্ডধারী অনেকের প্রশাসনের কাছে দাবি, টিসিবির পণ্য বিতরণ অনিয়মের সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ডিলারকে শাস্তির আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছেন।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।