শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
দুর্নীতি

গুচ্ছ ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে ববি কেন্দ্রে বহিষ্কার ২, মারধর করায় আটক ১

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  বহিষ্কারের পর বিশ্বববিদ্যালয়ের চার স্টাফকে মারধর করায় এক পরিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। 

আজ শুক্রবার (১০ এপ্রিল) দুপুর ১২ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় এই ঘটনা ঘটে। বহিষ্কার হয়ে বিশ্ববিদ্যালয়ের স্টাফদের মারধর করা ঐ পরিক্ষার্থীরা নাম আহনাফ আহমেদ।  

ঐ পরিক্ষার্থীর মারধরে আহত হয়ে বরিশাল শেরে ই বাংলা মেডিক্যালে তিন স্টাফ ভর্তি হয়েছে চিকিৎসার জন্য। 

বহিষ্কৃত পরিক্ষার্থী আহনাফের মারধরে আহতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি শাখার সিকিউরিটি শাখার মো. মনিরুজ্জামান, রাসেল হোসেন ও উজ্জ্বল।

আহত নিরাপত্তাকর্মী মো. মনিরুজ্জামান বলেন, এক পরীক্ষার্থীকে বহিষ্কারের পর সে উপস্থিত স্টাফ ও অন্যান্য পরীক্ষার্থীদের ওপর মারধর শুরু করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আমিও সেখানে গিয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে সে আমাকে মারধর করে। এতে আমার নাক, মুখ ও কান রক্তাক্ত হয়। পরে আশপাশের লোকজন এসে তাকে আটক করে।

বরিশাল বন্দর থানার পুলিশ পরিদর্শক মো. শাহাব উদ্দিন বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষায় মেবাইলফোন নিয়ে পরিক্ষা দেয়ায় বহিষ্কার এক পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের চারজন স্টাফকে মারধর করে আহত করেছে। আমাদের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তুলে দিয়েছে পরবর্তীতে আইনী প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। 

ভর্তি পরীক্ষার বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রধান ফোকাল পয়েন্ট সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে এসে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা দেয়ায় দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে আহনাফ নামে এক পরিক্ষার্থী আমাদের চারজন স্টাফকে মারধর করে আহত করে। ঐ পরিক্ষার্থীকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে পরবর্তীতে  আইনী প্রক্রিয়া অনুযায়ি ব্যবস্থা গ্রহন করবে পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় কক্ষ পরিদর্শক এক পরিক্ষার্থীকে বহিষ্কার করে। বহিষ্কারের পরে কন্ট্রোলররুমে নেয়ার সময় আমাদের  সিকিউরিটি শাখার চারজন স্টাফকে মারধর করে আহত করেছে এরমধ্যে কয়েকজন মেডিক্যালে ভর্তি রয়েছে। বিশ্ববিদ্যালয়ে পরিক্ষার আইনশৃঙ্খলার দায়িত্বরত  পুলিশ তাকে থানায় নিয়ে গেছে। পরবর্তীতে আইননুসারে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।

দুর্নীতি থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।