শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
দুর্নীতি

ফুলবাড়ীতে যুবদল নেতা ফিজারের নেতৃত্বে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর

দিনাজপুরের ফুলবাড়ীর কাজিহাল ইউপি’র আদমপুরে যুবদল নেতা ফিজারের নেতৃত্বে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী কামাল জানালেন,আমার ক্রয়কৃত ৩৬ শতক জায়গা গত দুই মাস যাবত অবৈধ দখলে রেখেছে ফিজার।অবৈধ দখলের প্রতিবাদ করায় ২৪ মার্চ(মঙ্গলবার)সকালে ৮ থেকে ১০ জনের একটি দল আমাদের বাড়িতে হামলা করে দরজা-জানালা-সিসি ক্যামেরা ও বায়ো গ্যাসের ক্ষতি সাধন করেছে।এ সময় অবৈধ দখলের উদ্দেশ্যে নির্মিত ঘরটি তারা ভেঙ্গে উল্টো আমাদের উপর দোষারোপ করছে।তাদের মার মুখি আচরণে আমরা পুরো পরিবার চরম আতঙ্কে আছি।এই ঘটনায় ট্রিপল নাইনের জরুরি কলে ঘটনাস্থলে পুলিশ এসে ঘটনার সত্যতা পেয়েছে।শুধু তাই নয়,তারা আমাদের দুটি ছাগলও নিয়ে গেছে।

তারা আমাদের অংশীদার এটি আমরা অস্বীকার করি না।আর ঠিক সেই কারণেই তারা আমাদের ৯০ শতক ধানি জমি দখলে নিয়ে চাষাবাদ করছে।কই আমরা তো সেখানে বাধা দিতে যাইনি!এরপরও অংশীদারের সূত্র ধরে আবারো কেন তারা এই ক্রয়কৃত জমিতে আসলো?সংশ্লিষ্টদের নিকট আমরা এই বর্বর ও সন্ত্রাসী ঘটনার বিচার চাই। 

এ বিষয়ে কথা বলতে চাইলে অভিযুক্ত যুবদল নেতা ফিজার ক্যামেরার সামনে কোন ধরনের কথা বলতে রাজি হননি।

এই ঘটনায় মুঠোফোনে আমরা কথা বলি ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সংগ্রামী সাধারণ সম্পাদক শিল্পপতি মোস্তাক আহমেদ চৌধুরী খোকনের সাথে।তিনি জানান,ফিজার কাজিহাল ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।সে যদি এধরনের ঘটনা ঘটিয়ে থাকে তাহলে দল থেকে তাকে কোন ছাড় দেয়া হবে না।ইউনিয়ন পর্যায়ের অঙ্গসংগঠনের একজন কর্মীর অপকর্মের কোন দ্বায় দল নিবে না।অভিযোগ প্রমাণ হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ঘটনাস্থলে পরিদর্শনে আশা এসআই মাজেদের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং ভিকটিমদের বিচার পেতে থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দেন।

ঘটনার পর ভিকটিমদের পক্ষ থেকে কামাল হোসেন বাদী হয়ে থানায় আজ রাতে একটি এজাহার দায়ের করেছেন।

দুর্নীতি থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।