শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
জাতীয়

খাগড়াছড়িতে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও উন্নয়ন ভাবনা

খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার উদ্যোগে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও উন্নয়ন ভাবনা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২২ মার্চ) রামগড় পৌরসভা মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী মোহাম্মদ শামীম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব ও উপজেলার কৃতী সন্তান লালন হাসনাত মোর্শেদ ভুঁইয়া। তিনি বলেন, ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি এলাকার সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিমউদ্দিন, পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ উদ্দিনসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদ-পরবর্তী এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সভায় এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

জাতীয় থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।