শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
শিল্প-সাহিত্য

শহীদ জিয়ার স্মরণে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর  স্মরণে হিফজুল কোরআন প্রতিযোগিতা, সিজন-২ ও ইফতার মাহফিল গতকাল মঙ্গলবার চিলমারী সরকারী ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শুভাকাঙ্খী ও অনুরাগীদের উদ্যোগে গত বছর থেকে এই হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।  ছাত্রদল কুড়িগ্রাম জেলা শাখার সহ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক জিহাদ ফেরদৌস চমকের সার্বিক ব্যবস্থাপনায় ও প্রকৌশলী সাজ্জাদ ফেরদৌস চঞ্চল এর পৃষ্ঠপোষকতায় ২০২৫ সাল থেকে পবিত্র কোরআানের হাফেজি ছাত্রদেরকে উৎসাহিত করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।  হিফজুল কোরআন প্রতিযোগিতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের তিনবারের  সাবেক প্ধান মন্ত্রী  বেগম খালেদা জিয়া ও তাদেরই যোগ্য উত্তরসূরী বর্তমানের প্রধানমন্ত্রী তারেক রহমান এর জন্য বিশেষ আলোচনা, দোওয়া মাহফিল ও ইফতারের ব্যবস্থা করা হয়। উদ্যোক্তা জিহাদ ফেরদৌস চমক জানান, গত বছর থেকে পবিত্র কোরআনের হিফজোকারীদের মাঝে এ প্রতিযোগিতার আয়োজন চলমান রয়েছে এবং আগামী দিনে কি ভাবে স্থানীয় ও বাইরের প্রতিযোগিদের আরো আকৃষ্ট করা যায় এ বিষয়ে সকলেরই সহযোগিতা কামনা করেছেন।  দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রতি বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে এ আয়োজন সামাজিক ভাবে সকলেরই  প্রশংসা কুড়িয়েছে। উক্ত হিফজুল কোরআন প্রতিযোগিতায় চিলমারী উপজেলার বিভিন্ন নুরানি হিফজুল করআন মাদরাসা প্রতিষ্ঠান থেকে বেশ কয়েকজন প্রতিযোগি অংশগ্রহন করেন। তাদের মধ্যে তিনজন প্রতিযোগিকে বেছে নেয়া হয়। এতে ১ম স্থান অধিকার করেন হাজিপাড়া  নূরানী মাদরাসার জনৈক প্রতিযেগি সহ মাসুদূর, মাহমুদূল হাসান ২য় ও তৃতীয় স্থান অধিকার করেছেন। প্রতিযোগি বিজয়ীদের মাঝে সৌজন্য পুরস্কার দেওয়া হয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান  স্মরণে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন চিলমারী উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম  মাওলানা মামুনুর রশীদ  ও  থানাহাট হাফেজিয়া মসজিদের পেশ ইমাম মাওলানা ওয়াজেদ আলী প্রমূখ।  উক্ত অনুষ্ঠানে বিএনপি ছাত্রদল চিলমারী শাখার আহব্বায়ক ইয়াকুদ সাদ্দাত সাক্ষর, সদস্য সচিব সুমন, ছাত্রনেতা স্বাগত, বিপ্লব, অন্যান্য দলীয় নেতৃবৃন্দ,  সমাজ সেবক ও ব্যবসায়ী মিশুক, আনোয়ার,  সাংবাদিক বদরুল ইসলাম বুলু,সাংবাদিক আবু ওবায়দুল হক খাজা, সাংবাদিক আখতারুজ্জামান আসিফ বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের মুয়াজ্জিন হাফেজ মিজানুর রহমান।

শিল্প-সাহিত্য থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।