শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
বাছাইকৃত

দরিদ্রদের চাল উদ্ধারে ঈশ্বরগঞ্জে অভিযান, জব্দ ৪২০ কেজি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সরকারের দরিদ্রবান্ধব খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় বিতরণের জন্য নির্ধারিত ১৫ টাকা কেজি দরের চাল অবৈধভাবে মজুদ করার অভিযোগে ১৪ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের জয়পুর এলাকায় অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুদ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে জয়পুর গ্রামের বাসিন্দা ইছাক মিয়ার পুত্র জুবায়ের (২২)-এর বসতঘর ও দোকানে তল্লাশি চালানো হয়। তল্লাশি চলাকালে সেখান থেকে সরকারি সিলমোহরযুক্ত ৩০ কেজি ওজনের ১৪ বস্তা চাল উদ্ধার করা হয়। উদ্ধার করা চালের মোট পরিমাণ ৪২০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ হাজার টাকা।

জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির এই চাল মূলত নিম্ন আয়ের দরিদ্র ও অসহায় মানুষের জন্য সরকার নির্ধারিত বিশেষ সহায়তা হিসেবে বরাদ্দ করা হয়। প্রতিটি উপকারভোগী নির্ধারিত কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে এই চাল সংগ্রহ করে তাদের পরিবারের খাদ্য চাহিদা পূরণ করে থাকেন। কিন্তু অসাধু চক্রের মাধ্যমে এসব চাল বাজারে চলে গেলে প্রকৃত দরিদ্র মানুষ বঞ্চিত হন এবং সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির উদ্দেশ্য ব্যাহত হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক খলিলুর রহমানসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, সরকারের দরিদ্র জনগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ বা বিক্রির চেষ্টা একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দরিদ্র মানুষের প্রাপ্য খাদ্য যাতে কেউ আত্মসাৎ করতে না পারে সে জন্য উপজেলা প্রশাসন নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখবে।

তিনি আরও জানান, জব্দকৃত চাল বর্তমানে উপজেলা পরিষদে প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। যাচাই-বাছাই শেষে আগামী সোমবার এসব চাল প্রকৃত গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে, যাতে তারা সরকারের এই সহায়তা থেকে উপকৃত হতে পারেন।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে অনিয়ম অনেকটাই কমবে এবং প্রকৃত উপকারভোগীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন।

বাছাইকৃত থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।