গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ১ম বর্ষের ফরম ফিলাপের জন্য অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী যেখানে ২১০০ টাকা নেওয়ার কথা, সেখানে ৩৮৫০ টাকা আদায় করা হচ্ছে বলে দাবি করেছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে অনুসন্ধানে গিয়ে জানা যায়, চলতি শিক্ষাবর্ষে ১ম বর্ষের ফরম ফিলাপকে কেন্দ্র করে নির্ধারিত টাকার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে, বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ বিরাজ করছে।
একাদশ শ্রেণির ছাত্র মুরাদ হাসান বলেন,সরকারি নিয়ম অনুযায়ী ২১০০ টাকা নেওয়ার কথা থাকলেও অধ্যক্ষ স্যার ৩৮৫০ টাকা নিচ্ছেন। আমরা এর সঠিক ব্যাখ্যা চাই।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, অতিরিক্ত টাকা পরিশোধে আমাদের পরিবার আর্থিক চাপে পড়েছে। আমাদের দাবি সরকারের দেওয়া নির্ধারিত ফির মাধ্যমে যেন আমরা ফরম ফিলাপ করতে পারি।
এ বিষয়ে অধ্যক্ষ মাহবুর রহমান এর সঙ্গে মুঠোফোন (01712598377) যোগাযোগের চেষ্টা করা হলে ফোন রিসিভ হয়ি।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।