শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
জাতীয়

রাত পোহালেই শুরু হচ্ছে বাংলা সাহিত্যের প্রাণের উৎসব অমর একুশে বইমেলা

রাত পোহালেই শুরু হচ্ছে বাংলা সাহিত্যের প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। প্রতি বছর ফেব্রুয়ারী মাসের প্রথম দিনে বইমেলা শুরু হলেও বিভিন্ন প্রতিকূলতা, আশা নিরাশা আর সংকটের অবসান ঘটিয়ে এবছর ২৬ ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত অমর একুশে বইমেলা।

“বহুমাত্রিক বাংলাদেশ” স্লোগান নিয়ে আগামীকাল বৃহস্পতিবার বেলা দুইটার সময়ে বইমেলার উদ্বোধন করা হবে। এ সময়ে মেলার উদ্বোধন ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী, জনাব তারেক রহমান।

(২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য ৯ জন বিশিষ্ট ব্যক্তি মনোনীত হয়েছেন।

পুরস্কারপ্রাপ্তদের তালিকা (২০২৫):

কবিতা: মোহন রায়হান

কথাসাহিত্য: নাসিমা আনিস

প্রবন্ধ/গদ্য: সৈয়দ আজিজুল হক

শিশুসাহিত্য: হাসান হাফিজ

অনুবাদ: আলী আহমদ

গবেষণা (যৌথ): মুস্তাফা মজিদ ও ইসরাইল খান

বিজ্ঞান: ফারসীম মান্নান মোহাম্মদী

মুক্তিযুদ্ধ: মঈদুল হাসান)

এ বছর ২৬ ফেব্রুয়ারি থেকে আগামী ১৫ মার্চ পর্যন্ত ছুটির দিন ব্যতিত প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। রাত সাড়ে ৮টার পর নতুন করে আর কেউ মেলার ভেতর প্রবেশ করতে পারবেন না। তাছাড়া সরকারি ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।

অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধন বিষয়ে মেলার সর্বশেষ প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের বলা হয়:-

এবছর মেলায় অংশগ্রহণ করছে ৫৪৯ টি প্রকাশনা প্রতিষ্ঠান। মেলা উপলক্ষে তারা ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করবে। তাছাড়া সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের নির্ধারিত কমিশনে বই বিক্রি করবে। বাংলা একাডেমির বই ও পত্রপত্রিকা বিক্রির জন্য মেলার দুই অংশেই স্টল থাকবে।

এবছর বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠানের মোট ইউনিট থাকবে ১০১৮ টি। এছাড়াও সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছে লিটল ম্যাগাজিন চত্বরের আয়োজন করা হয়েছে। সেখানে ৮৭ টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

এবারের অমর একুশে বইমেলার আয়োজনকে পরিবেশ-সুরক্ষা সচেতন ও ‘জিরো ওয়েস্ট বইমেলা’য় পরিণত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।  মেলায় পলিথিন ও ধূমপান নিষিদ্ধ থাকবে। মেলার ভেতরে পরিষ্কার–পরিচ্ছন্নতা ও ধুলাবালু নিয়ন্ত্রণে নিয়মিত পানি ছিটানো হবে। থাকবে মশা নিধনের সার্বিক ব্যবস্থা। তাছাড়া থাকবে সার্বক্ষণিক সিসিক্যামেরা ব্যবস্থা। এছাড়াও জোরদার করা হয়েছে মেলার নিরাপত্তা ব্যবস্থা।

আয়োজনস্থল ও পার্শ্ববর্তী এলাকায় স্থাপিত সব স্টল, দোকানে পুনর্ব্যবহারযোগ্য ও পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এবছর বইমেলার বিন্যাসে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। মেট্রোরেল স্টেশনের  কারণে মেলার বাহিরপথ কিছুটা সরিয়ে মন্দির গেটের কাছাকাছি স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি বেসিং প্ল্যান্ট ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অংশে মোট চারটি প্রবেশ ও বাহিরপথ রয়েছে।

খাবারের স্টলগুলো জন্য ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের সীমানা ঘেঁষে স্থান বরাদ্দ করা হয়েছে। তাছাড়া মেলায় আগত মুসল্লিদের জন্য সোহরাওয়ার্দী উদ্যান অংশে নামাজের সুব্যবস্থা থাকবে। তবে এবছর মেলায় কোনো প্যাভিলিয়ন থাকবে না।

জাতীয় থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।