শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
জাতীয়

পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উদযাপন উপলক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ খ্রিস্টাব্দ/১৪৪৭ হিজরি উদযাপনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি ও সমন্বয় নিশ্চিত করতে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর সচিবালয়ে আয়োজিত এ সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), মাননীয় মন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সভায় ঈদ জামাত আয়োজন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত, সড়ক ও নৌপথে শৃঙ্খলা রক্ষা, বিদ্যুৎ-গ্যাস ও পানি সরবরাহ নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জানানো হয়, ঈদকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হবে। এ লক্ষ্যে বাংলাদেশ পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। গুরুত্বপূর্ণ স্থান, বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে বাড়ানো হবে নজরদারি।

ঈদের আগে ও পরে যাত্রীদের স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে। অতিরিক্ত ভাড়া আদায় ও যানজট নিরসনে কঠোর নজরদারির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

পবিত্র ঈদের নামাজ সুষ্ঠুভাবে আয়োজনের বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। জাতীয় ঈদগাহসহ গুরুত্বপূর্ণ জামাতস্থলে নিরাপত্তা, স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

সভায় মন্ত্রী বলেন, ঈদ মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। জনগণ যাতে নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সে লক্ষ্যে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

জাতীয় থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।