শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
ময়মনসিংহ

ফুলপুরে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

বিএনপি কথা দিয়ে কথা রাখে: প্রধান অতিথি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কখনো বেহেশতের টিকিট দেওয়ার লোভ দেখিয়ে ভোট নেয় না; বিএনপি কথা দিয়ে কথা রাখার রাজনীতিতে বিশ্বাস করে—এমন মন্তব্য করেছেন দলটির এক নেতা।

বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের মহদীপুর এলাকায় নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে আয়োজন করা হয়।

প্রধান অতিথি বলেন, “বিএনপি কখনো মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। নির্বাচনের আগে আমি কথা দিয়েছিলাম নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন দেওয়া হবে। ভোটে হেরেছি ঠিকই, কিন্তু আপনাদের দেওয়া কথা ভুলিনি। আজ তার বাস্তব প্রমাণ আপনাদের সামনে।”

তিনি আরও বলেন, “বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন—অচিরেই ফ্যামিলি কার্ড চালু করা হবে। বিএনপি ক্ষমতায় থাকুক বা না থাকুক, জনগণের সঙ্গে করা অঙ্গীকার বাস্তবায়নে অটল থাকে।”

অনুষ্ঠানে উপস্থিত নারীদের উদ্দেশে তিনি বলেন, “এই সেলাই মেশিন আপনাদের স্বাবলম্বী হওয়ার একটি মাধ্যম। নারীরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হলে পরিবার ও সমাজও শক্তিশালী হবে।”

স্থানীয় নেতৃবৃন্দ জানান, নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি বিএনপি ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।