শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
জাতীয়

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মন্ত্রী ও উপদেষ্টা পেয়ে জনগণ উচ্ছ্বসিত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদে জায়গা পেয়েছেন ১৫৪, ময়মনসিংহ ৯ নান্দাইল আসনের সংসদ সদস্য ও বিবিসির সাবেক তথ্য ও প্রযুক্তি বিজ্ঞানী মো. ইয়াসের খান চৌধুরী। অন্যদিকে  নান্দাইল পৌরসভার কৃতি সন্তান, সাবেক সেনাকর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম (সূর্য) নবগঠিত সরকারের প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ নিশ্চিত করা হয়। 

গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবগঠিত সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে তারা অংশ নেন। দায়িত্ব বণ্টনে প্রযুক্তি বিজ্ঞানী ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম (সূর্য)। জানা গেছে, পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় নান্দাইল থেকে প্রতিমন্ত্রী ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়া দুজনই রাজনৈতিক পরিবারের সন্তান। 

ইয়াসের খান চৌধুরীর পিতা মো. আনোয়ারুল হোসেন খান চৌধুরী ১৯৯১ সালের নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে সংসদ সদস্য ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, একজন অভিজ্ঞ সামরিক কর্মকর্তার রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ নান্দাইলের সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। দলের প্রতি আনুগত্যের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে। 

মন্ত্রী ও উপদেষ্টার অন্তর্ভুক্তির খবরে নান্দাইলের দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। তারা মিষ্টি বিতরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।

জাতীয় থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।