শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
ক্যাম্পাস

খেলাধুলা ও শরীরচর্চা সুস্থ শরীর গঠনে সহায়ক: চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্যের (অ্যাকাডেমিক) সহধর্মিনী জনাব সালমা আক্তার। উদ্বোধনকালে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, আমরা সব সময় সহ-শিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করি, এর মধ্যে ক্রীড়া অন্যতম। ক্রীড়াকে আমরা সব সময় উৎসাহিত করি, যাতে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি হয়। আমাদের অনেক কৃতি ক্রীড়াবিদ রয়েছে, তারা এ বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনতেছে। অনেক কৃতি ক্রীড়াবিদ অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে এ বিশ্ববিদ্যালয়ের এম্বাসেডর হিসেবে কাজ করছে। 

উপাচার্য আরও বলেন, মেডেল পাওয়া বড় কথা নয় আমরা যেন বলতে পারি অলিম্পিক গেমসে বিশ্ববিদ্যালয়ের কৃতী ক্রীড়াবিদরা অংশগ্রহণ করতে পেরেছে। তিনি বলেন, খেলাধুলা ও শরীরচর্চা সুস্থ শরীর গঠনে সহায়ক ভূমিকা পালন করে এবং নিয়ম-শৃঙ্খলা শেখাতে অগ্রণী ভূমিকা পালন করে। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামসুন নাহার হলের প্রভোস্ট প্রফেসর ড. বেগম ইসমত আরা হক। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের সুরের মূর্ছনায় উপাচার্য জাতীয় পতাকা, বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের পতাকা, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) অলিম্পিক পতাকা এবং হলের প্রভোস্ট হল পতাকা উত্তোলন করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন হলের কৃতী ক্রীড়াবিদ মার্জিনা খাতুন। বিচারকদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলের প্রভোস্ট প্রফেসর ড. জান্নাত আরা পারভীন এবং ক্রীড়াবিদদের পক্ষে আফিফা নওরিন সামিহাকে উপাচার্য শপথ বাক্য পাঠ করান। শামসুন নাহার হলের আবাসিক শিক্ষক জনাব আহসান উল্লাহ রাফি এর নেতৃত্বে অনুষ্ঠিত হয় ক্রীড়াবিদদের মার্চপাস্ট। হলের পতাকা বহন করেন হলের কৃতী ক্রীড়াবিদ নাঈমা আক্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শামসুন নাহার হল সংসদের সহ-সভাপতি (ভিপি) ফাইরোজ ফেরদৌস। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোনতাহিনা স্বর্না ও সোনিয়া পারভীন লাকি। প্রথম ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন উপাচার্য, বিশেষ অতিথি ও হলের প্রভোস্টসহ অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মিফতাহুল জান্নাত ও পবিত্র গীতা থেকে পাঠ করেন হল সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক পিংকী রানী সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব হাবিবুর রহমান জালাল। 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চবি বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, হলের আবাসিক শিক্ষকবৃন্দ, চাকসুর প্রতিনিধিবৃন্দ, শামসুন নাহার হল সংসদের ভিপি, জিএসসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ক্রীড়ামোদী শিক্ষার্থীবৃন্দ এবং সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।