শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
ধর্ম

বিদ্যা দেবী সরস্বতীর বন্দনায় নেত্রকোনার সনাতন ধর্মালম্বীরা

‘সরস্বতি মহাভাগে বিদ্যে কমললোচনে। বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমোঽস্তু তে’- প্রণাম মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে নেত্রকোনার বারহাট্টায় উৎসবমুখর পরিবেশ এবং বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যা দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা। বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীকে বরণ করে নিতে শুক্রবার সকাল থেকেই উপজেলার ছোট-বড় মন্ডপে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

 

প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে আয়োজিত এই পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল থেকেই। উপজেলার প্রতিটি মন্ডপে পুষ্পাঞ্জলি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীরা দেবী সরস্বতীর আশীর্বাদ প্রার্থনা করেন।

 

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সত্য, ন্যায় ও জ্ঞানালোকের সন্ধানে ভক্তরা মন্ডপে মন্ডপে প্রার্থনা ও ধর্মীয় সংগীতানুষ্ঠানে মেতে উঠেছেন।

 

এ বছর উপজেলায় প্রায় ৩০০-৩৫০ টি মন্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। পাড়া-মহল্লায় তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য পূজামন্ডপ। আলোকসজ্জা আর বর্ণিল সাজে সাজানো হয়েছে প্রতিটি প্রাঙ্গণ। পূজার পাশাপাশি অনেক মন্ডপে প্রসাদ বিতরণ ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

 

উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক প্রদীপ সরকার শ্যামল জানান, ​”সরস্বতী পূজা মূলত শিক্ষার্থীদের পূজা হিসেবেই বেশি পরিচিত। প্রতি বছরের মতো এবারও এই আয়োজনে তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো। আমরা প্রশাসনের সহযোগিতায় অত্যন্ত শান্তিপূর্ণ ও সুন্দরভাবে পূজা উদযাপন করছি।” তিনি উৎসবটিকে সর্বজনীন ও সফল করতে স্থানীয় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

 

বারহাট্টার এই আনন্দঘন পরিবেশ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অব্যাহত থাকবে।

ধর্ম থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।