শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
অপরাধ

মহেশখালীতে নৌবাহিনীর সহযোগিতায় মোবাইল কোর্ট, ৪ মামলায় জরিমানা।

মহেশখালী পৌরসভার ফায়ার সার্ভিস সংলগ্ন সড়ক এবং ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গোরকঘাটা–শাপলাপুর সড়কে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষে রাতে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। 

রোববার (১৮ জানুয়ারি) বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলা প্রশাসনের 

সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

অভিযানকালে সড়কে চলাচলকারী মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনের ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সনদ যাচাই করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারায় ৪টি মামলায় মোট ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

মোবাইল কোর্ট চলাকালে মোটরসাইকেল চালকদের বাধ্যতামূলকভাবে হেলমেট ব্যবহারের বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি অপ্রাপ্তবয়স্কদের দ্বারা অটোরিকশা চালানো বন্ধে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার জানায়, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা, দুর্ঘটনা রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ###

অপরাধ থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।