শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
অপরাধ

নেত্রকোনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন জামায়াত নেতাকে অর্থদন্ড

নেত্রকোনার বারহাট্টায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে গোপনে কম্বল বিতরণ করার সময় ১৯টি কম্বল জব্দ এবং এক জামায়াত নেতাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

 

উপজেলার আসমা ইউনিয়নের লাউফা গ্রামে গতকাল রাত সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে। বারহাট্টা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। মোবাইল কোর্ট পরিচালনার সময় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

 

স্থানীয়রা জানান, গতকাল রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে আসমা ইউনিয়নের লাউফা গ্রামে জামায়াতে ইসলামীর উপজেলা ও ইউনিয়ন সদস্যদের সক্রিয় ভূমিকায় দুইটি অটোরিকশায় বস্তা ভর্তি কম্বল ও মাফলার নিয়ে এসে কোনরকম গণজমায়েত ছাড়াই এসব মালামাল ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন নেতাকর্মীরা। বিষয়টি এলাকাবাসীর নজরে আসলে তাৎক্ষণিক তারা পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের খবর দেন। এসময় একটি অটোরিকশা দ্রুত স্থান ত্যাগ করে এবং অপরটিকে আটক করতে সক্ষম হন এলাকাবাসী।

 

অর্থদণ্ড প্রাপ্ত জামায়াত নেতা বলেন, আমি স্ব-উদ্যোগে নিজস্ব অর্থায়নে এসব কম্বল গরীবদের মাঝে বিতরণ করছি। আইনের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানোর জন্য সতর্ক থাকব।

 

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কম্বল বিতরণ ও মোবাইল কোর্টের বিষয়ে সহকারী কমিশনার ভূমি মোঃ সাজেদুল ইসলাম জানান, আজ যে ঘটনাটি উদঘাটিত হয়েছে সেটি নির্বাচনে দল ও প্রার্থীর আচরণবিধির ৪ এর ১ ধারা লঙ্ঘন হয়েছে। সে অনুযায়ী উনাকে ২৭ এর (ক) ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে যদি অন্যকেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আমাদের কমিটি আছে সেখানে অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে। অভিযানটির মূল লক্ষ্য হল নির্বাচনী আচরণ বিধি মেনে সকল প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করা এবং নির্বাচনী পরিবেশকে শান্তিপূর্ণ রাখা।

অপরাধ থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।